আওয়ামী লীগ করোনাভাইরাসে আক্রান্ত।বিএনপি ভাইরাসে আক্রান্ত না। - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে

আওয়ামী লীগ করোনাভাইরাসে আক্রান্ত।বিএনপি ভাইরাসে আক্রান্ত না।


আলোকিত বার্তা:বিএনপি করোনাভাইরাসে আক্রান্ত’ ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ২০ দলীয় জোটের মুখপাত্র নজরুল ইসলাম খান বলেছেন,আওয়ামী লীগ করোনাভাইরাসে আক্রান্ত। বিএনপি ভাইরাসে আক্রান্ত না। আপনাদের যুব সংগঠন ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে তাদের নেতৃত্ব পরিবর্তন করেছেন। সম্প্রতি যুব মহিলা লীগ ভাইরাসে আক্রান্ত হয়েছে।রোববার জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) আয়োজনে ‘রক্তাক্ত স্বাধীনতা, গণতন্ত্র ও দেশ নেত্রীর মুক্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, আবার শুনলাম আওয়ামী লীগের অফিসের মধ্যে ভাইরাস হয়ে গেছে। ভাইরাসে তো আপনারা আক্রান্ত হয়েছেন, আমরা না। কিন্তু আমরা ভাইরাস থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করছি। সেই দোয়ায় করোনাভাইরাস থেকে শুরু করে আপনারাও ভাইরাস থেকে সুস্থ হয়ে যান। আমরা দেশে সুষ্ঠু রাজনৈতিক চর্চার প্রত্যাশা করি।বিএনপির এই নেতা আরও বলেন, গণতন্ত্র বারবার হত্যা করেছে একদল আর বারবার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনেছে আরেক দল। কিন্তু তারপরেও যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্ম, সেই বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেয়া নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে। আমরা সবাই তার মুক্তি চাই।

করোনাভাইরাস প্রসঙ্গে তিনি বলেন, মানুষ শঙ্কায় আছে, কখন কে করোনাভাইরাস আক্রান্ত হয়। আর এই নিয়ে রাজনীতি করছে তারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে বিএনপি করোনাভাইরাস নিয়ে রাজনীতি করে। বিএনপি করোনাভাইরাস নিয়ে রাজনীতি করে না।বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা একটি রাজনৈতিক দল হিসেবে এই বিষয়ে মতামত অবশ্যই ব্যক্ত করতে চাই যে করোনাভাইরাস নিয়ে সরকারের যথেষ্ট প্রস্তুতি নেই। অন্যান্য দেশে যে ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে সেই তুলনায় আমার দেশের প্রস্তুতি খুবই কম। এই প্রস্তুতি শুধু যারা আক্রান্ত হয়েছে তাদের জন্য নয়, যারা তাদের চিকিৎসা করবে সেই ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী তাদের জন্য কিন্তু যথেষ্ট প্রস্তুতি নেয়ার প্রয়োজন আছে।জাগপা একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম শাহদাতের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

Top