করোনাভাইরাস এ দেশে আগেই এসেছে। কিন্তু সরকার তাদের একটি অনুষ্ঠান সফল করার জন্য - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে

করোনাভাইরাস এ দেশে আগেই এসেছে। কিন্তু সরকার তাদের একটি অনুষ্ঠান সফল করার জন্য


আলোকিত বার্তা:বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,করোনাভাইরাস এ দেশে আগেই এসেছে। কিন্তু সরকার তাদের একটি অনুষ্ঠান সফল করার জন্য এটি গোপন রেখেছিল। এ রোগটি বিশ্বে আজ মহামারি আকার ধারণ করেছে। অথচ সরকার প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেয়নি। করোনাভাইরাসের মতো তারাও গায়ের জোরে ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করছে।বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবির পক্ষে গণসংযোগের প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ বলেন, ‘এই সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তাই জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ববোধ নেই। করোনাভাইরাস ছড়িয়ে পড়লেও তারা প্রয়োজনীয় যন্ত্রপাতি, লোকবল কিংবা প্রচার-প্রচারণা চালায়নি। আমরা জনগণকে সচেতন করছি। তাদের সঙ্গে নিয়ে এ ভাইরাস মোকাবিলায় ভূমিকা রাখব।নিজ দলের প্রার্থী শেখ রবিউল আলম রবিকে পরিচয় করিয়ে দিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘রবি ধানের শীষের প্রার্থী। দেশমাতা খালেদা জিয়ার মনোনীত প্রার্থী। ঢাকা-১০ আসনের জনগণের সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে। আপনারা তাকে ভোট দেবেন। ভোট দিয়ে এই ফ্যাসিবাদী সরকারকে বুঝিয়ে দেবেন আপনারা তাদের সঙ্গে নেই।এ সময় বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম, ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি ও দলের যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, বিএনপি নেতা নবী উল্লাহ নবী ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Top