আমাদের দলের মধ্যে কিছু সুযোগ সন্ধানী ও সুবিধাবাদী লোক প্রবেশ করেছে। - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

আমাদের দলের মধ্যে কিছু সুযোগ সন্ধানী ও সুবিধাবাদী লোক প্রবেশ করেছে।


আলোকিত বার্তা:আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,আমাদের দলের মধ্যে কিছু সুযোগ সন্ধানী ও সুবিধাবাদী লোক প্রবেশ করেছে। এদের দল থেকে বের করতেই আমরা কাজ করছি। তিনি বলেন, দুঃসময়ে যারা দলে ছিল, তারাই আওয়ামী লীগে নেতৃত্ব দেবে।আজ বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে নাটোর জেলা আওয়ামী লীগের সভায় সমসাময়িক রাজনীতি বিষয়ে আলোকপাত করার পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় সাংগঠনিক সম্পাদক এস এম কাসাল হোসেন, আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

যারা চাঁদাবাজি, সন্ত্রাসী ও ভূমি দখল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান হাছান মাহমুদ। তিনি বলেন, এসব লোক দলে রাখা চলবে না। কারণ, আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠন মানুষের জন্য কাজ করে। সে সংগঠনে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী থাকতে পারে না ।তিনি বলেন, মার্চ মাস মুজিব জন্মশতবার্ষিকীর নানা প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া এপ্রিল মাসে পবিত্র রমজান শুরু হয়ে যাবে। সে কারণে এই দুই মাসে কোনো জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে না। দলীয় নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানিয়ে আরও বলেন, পৃথিবীর সমস্ত উন্নত দেশে আজ করোনা ভাইরাস নিয়ে একটা আতঙ্ক চলছে। আমাদের দেশও আতঙ্ক থেকে মুক্ত নয়। যেহেতু আমাদের দেশে ৩ জনকে সনাক্ত করা গেছে, সেহেতু আমাদেরও এ বিষয়ে সাবধান থাকতে হবে। সরকার বিভিন্ন বিমানবন্দর এবং স্থলবন্দরে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এছাড়া জনগণকে সচেতন এবং সতর্ক করতে স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে বিভিন্ন নির্দেশনা দিয়েছে। এই দুঃসময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে থাকবে। অতীতেও যেকোনো দুর্যোগের সময় আওয়ামী লীগ জনগণের পাশে দাঁড়িয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য সংক্রান্ত এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, বিএনপির কাজ হলো সমালোচনা করা। সরকার কোথায় কী ভুল করল, না করল সেই ভুল খুঁজে বের করা। বিশ্বের সবচেয়ে উন্নত দেশ আমেরিকা-ফ্রান্সসহ কারিগরি এবং অর্থনৈতিকভাবে আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী দেশ করোনো ভাইরাসে আক্রান্ত হচ্ছে। তারা এ ভাইরাসমুক্ত করতে পারছে না। উন্নত দেশগুলো করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে।তিনি বলেন, ফখরুল সাহেরকে একটু লেখাপড়া করতে হবে। করোনা ভাইরাস সম্পর্কে তাকে জানতে হবে। কারণ এই ভাইরাস সংক্রমিত হওয়ার ১৫ দিন পর সনাক্ত করা যায়। তার আগে সনাক্ত করা সম্ভব হয় না। সারা বিশ্বে এ ভাইরাসটা একটা বৈশ্বিক দুর্যোগ হিসেবে এসেছে। আমাদের সরকার যথেষ্ট চেষ্টা করছে দুর্যোগ সম্পর্কে মানুষকে সচেতন করার। তিনি বলেন, এটা নিয়ে রাজনৈতিক বাদানুবাদ না করে দেশের একজন নাগরিক হিসেবে সবাই মিলে যেকোনো দুর্যোগ একযোগে মোকাবেলা করাই হবে আমাদের কাজ।পাপিয়াকে নিয়ে বিভিন্ন সংবাদপত্রে নিউজ করা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, পাপিয়াকে নিয়ে বিভিন্ন পত্রিকা অনলাইনমিডিয়া কাল্পনিক তালিকা দিয়ে নিউজ প্রকাশ করছে। কেউ যদি এ ধরনের কোন নিউজ করে তার দায় সে এড়াতে পারে না। সত্য-মিথ্যা যাচাই না করে কাল্পনিকভাবে তালিকা প্রকাশ করে সম্মানিত ব্যক্তিদের নাম প্রকাশ করাটা দায়িত্বশীলতার মধ্য পড়ে না। যারা এসব কাজ করছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।

Top