বিএনপি দুর্নীতিতে নিমজ্জিত দল।ক্ষমতায় থাকাকালে তারা হাওয়া ভবন তৈরি করে
আলোকিত বার্তা:তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,বিএনপি দুর্নীতিতে নিমজ্জিত দল।ক্ষমতায় থাকাকালে তারা হাওয়া ভবন তৈরি করে সমান্তরাল সরকার পরিচালনা করছিলেন এবং হাওয়া ভবনের মূল কাজটা ছিল সব ব্যবসায় দশ পার্সেন্ট টোল বসানো।সোমবার (২ মার্চ) রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে মন্ত্রী এ মন্তব্য করেন।ড.হাছান বলেন,তিনি (মির্জা ফখরুল) যে দল করেন,সে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থা বাংলাদেশে এসে সাক্ষ্য দিয়ে গেছে।বিভিন্ন অপরাধ প্রমাণে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তাদের দলের চেয়ারপার্সন খালেদা জিয়া নিজে দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ অর্থাৎ অপ্রদর্শিত কালো টাকা জরিমানা দিয়ে সাদা করেছেন। তারেক ও কোকো’র দু’টো ঘটনাই বিদেশি গোয়েন্দা সংস্থা উদঘাটন করেছে, বাংলাদেশ সরকার নয়।
বিএনপি মহাসচিবের বক্তব্য-সরকার যদি হস্তক্ষেপ না করত,তাহলে খালেদা জিয়ার জামিন আরও আগেই হয়ে যেত’প্রসঙ্গে মন্ত্রী বলেন,আদালতে সরকার কখনোই হস্তক্ষেপ করেনি এবং হস্তক্ষেপ করে না। উচ্চ আদালতে তারা বারংবার জামিন চেয়েছে, পায়নি। তিনি রাজনৈতিক বন্দি নন,তাকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য তারা জামিন চাচ্ছে,সেখানে চিকিৎকদের রিপোর্ট হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে তাকে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। এবং আরও যে জটিলতাগুলো তারা উল্লেখ করেছে সে সব সেবা সেখানেই দেয়া সম্ভব। সুতরাং সেই বিবেচনায় আদালত জামিন দেননি। এটা আদালতের এখতিয়ার।তিনি আরো বলেন,আদালত সম্পূর্ণ স্বাধীন বিধায় আমাদের দলের মন্ত্রীদেরকেও আদালতে হাজিরা দিতে হয়,এমনকি আমাদের দলের এমপিরা দুদকের মামলায় জেলেও গেছেন, আমাদের দলের সাবেক দু’দফা মন্ত্রী এমন অনেককে জেলে যেতে হয়েছে, সুতরাং আদালত এখানে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে।