ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক কর্মকান্ড ধর্ম নিরপেক্ষ ভারতকে উগ্র সাম্প্রদায়িক ভারতে রূপান্তর করেছে। - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক কর্মকান্ড ধর্ম নিরপেক্ষ ভারতকে উগ্র সাম্প্রদায়িক ভারতে রূপান্তর করেছে।


রফিকুল ইসলাম:ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন-ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক কর্মকান্ড ধর্ম নিরপেক্ষ ভারতকে উগ্র সাম্প্রদায়িক ভারতে রূপান্তর করেছে। এ ধরণের উগ্র সাম্প্রদায়িক প্রধানমন্ত্রীকে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে অতিথির বেশে প্রবেশ করানোর পরিকল্পনা ছাত্রজনতা রুখে দিবে।শুক্রবার বেলা ১১টায় ঐতিহাসিক চরমোনাই মাহফিলের তৃতীয় দিনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আয়োজিত ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলাম সন্ত্রাসবাদে বিশ্বাস করেনা উল্লেখ করে চরমোনাই পীর আরও বলেন- ইসলাম সবসময় শান্তি ও শৃঙ্খলার কথা বলে।ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সেই শান্তির বাণী এদেশের ছাত্রসমাজের কর্ণকুহরে পৌছে দেয়ার জন্য কাজ করে যাচ্ছে। তিনি মাহফিলে আগত সর্বস্তরের শিক্ষার্থীদেরকে নৈতিক ও সামগ্রিকভাবে উন্নতির জন্য ইশা ছাত্র আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।এদিকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল জলিল সভাপতির বক্তব্যে বলেন- যে বুকভরা আশা নিয়ে আমরা বায়ান্ন ও উনসত্তরে লড়েছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি- আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসেও তার সফলতা পাইনি। আজ মানুষ সাম্য, মাববিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার পাচ্ছেনা। স্বাধীনতার প্রকৃত স্বাদ উপভোগ করতে চাইলে একটি আদর্শিক পরিবর্তন দরকার। সেই পরিবর্তনের জন্য ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কাজ করে যাচ্ছে।শনিবার সকাল ৮টায় আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে চরমোনাইর ঐতিহাসিক বার্ষিক মাহফিল।

Top