খালেদা জিয়ার জামিন শুনানির সর্বশেষ বিষয় নিয়ে জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে পর্যালোচনা করেছে দলটির স্থায়ী কমিটি। - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

খালেদা জিয়ার জামিন শুনানির সর্বশেষ বিষয় নিয়ে জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে পর্যালোচনা করেছে দলটির স্থায়ী কমিটি।


আলোকিত বার্তা:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানির সর্বশেষ বিষয় নিয়ে জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে পর্যালোচনা করেছে দলটির স্থায়ী কমিটি।বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক বসে।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে কর্তৃপক্ষ দুপুরেই খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থাসহ স্বাস্থ্য প্রতিবেদন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিয়েছে।সোমবার (২৪ ফেব্রুয়ারি) হাইকোর্টে খালেদা জিয়ার জামিন শুনানিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই প্রতিবেদন বুধবার বিকাল ৫টার মধ্যে দেয়ার নির্দেশ ছিল।

গত ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কেএম জহিরুল হকের বেঞ্চে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিনের জন্য আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।স্থায়ী কমিটির বৈঠকের পর দলের পক্ষ থেকে কোনো ব্রিফিং করা হয়নি।লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বৈঠকে সভাপতিত্ব করেন।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বৈঠকে ছিলেন- খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।এছাড়া খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন প্রমুখ আইনজীবী ছিলেন।

Top