মাতৃভাষার প্রতি প্রীতি মানে অন্য ভাষার প্রতি অপ্রীতি নয়। - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

মাতৃভাষার প্রতি প্রীতি মানে অন্য ভাষার প্রতি অপ্রীতি নয়।


আলোকিত বার্তা:জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন,মাতৃভাষার প্রতি প্রীতি মানে অন্য ভাষার প্রতি অপ্রীতি নয়। ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হলে ইংরেজি ভাষায় দক্ষ হতে হয়।আবার ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতেও ইংরেজি ভাষা জানতে হয়।সুতরাং নিজের ভাষা বাঁচাতে হলে বিদেশি ভাষাও জানতে হবে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জাপার বনানী কার্যালয়ের মিলনায়তনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি (জাপা) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, নিজের ভাষার সম্মান রক্ষা করতে বাঙালিরা জীবন দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আর সেই গৌরবোজ্জল ত্যাগের স্বীকৃতি স্বরূপ আমাদের শহীদ দিবস আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বায়ান্নর ভাষা আন্দোলনেই আমাদের স্বাধীকার ও স্বাধীনতা সংগ্রামের বীজ বপন হয়। ভাষা আন্দোলনই বাঙালি জাতিকে লড়াই সংগ্রাম করতে অনুপ্রেরণা দিয়েছে। এর ফলশ্রুতিতে এসেছে মুক্তিযুদ্ধ।

জিএম কাদের বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন করতে আইন করেছেন, অনেকাংশে বাস্তবায়ন করেছিলেন। তিনি ভাষা শহীদ পরিবারকে পুনর্বাসনে উদ্যোগ নেন। প্রকৃত নকশা অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করেন। আলোচনা সভায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন, মো. আব্দুস সাত্তার, জহিরুল ইসলাম জহির, নাজমা আক্তার, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, শ্রমিক পার্টির সভাপতি আশরাফুজ্জামান খান, মুক্তিযোদ্ধা পার্টির সভাপতি ইসহাক ভূঁইয়া, ওলামা পার্টির সাধারণ সম্পাদক খলিলুর রহমান, তরুণ পার্টির আহ্বায়ক জাকির হোসেন মৃধা, ছাত্রসমাজের সভাপতি ইব্রাহিম খান জুয়েল প্রমুখ বক্তব্য দেন।

Top