আওয়ামী লীগ আজ ক্ষমতায় আছে বলেই আমি এমপি হয়েছি,মন্ত্রী হয়েছি,এলাকার উন্নয়নে কাজ করছি - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

আওয়ামী লীগ আজ ক্ষমতায় আছে বলেই আমি এমপি হয়েছি,মন্ত্রী হয়েছি,এলাকার উন্নয়নে কাজ করছি


আলোকিত বার্তা:মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন,অপ্রতিরোধ্য বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নাই।তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে অনুকরণীয় একটি দেশে পরিণত হয়েছে।বুধবার(১৯ ফেব্রুয়ারি)তার নিজ নির্বাচনী এলাকা পিরোজপুর-১ এর পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন,আওয়ামী লীগ আজ ক্ষমতায় আছে বলেই আমি এমপি হয়েছি,মন্ত্রী হয়েছি,এলাকার উন্নয়নে কাজ করছি,দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দায়িত্ব পালন করছি।

শহরের গোপালকৃষ্ণ টাউন হল মাঠের স্বাধীনতা মঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মতিউর রহমান সরদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- আওয়ামী লীগের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। এছাড়াও বক্তব্য দেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদার, সহ-সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না প্রমুখ।

Top