কে ভোট দিল কে দিল না তা বিবেচনা করে না আওয়ামী লীগ। - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

কে ভোট দিল কে দিল না তা বিবেচনা করে না আওয়ামী লীগ।


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,কে ভোট দিল কে দিল না তা বিবেচনা করে না আওয়ামী লীগ। বর্তমান সরকার সার্বিক উন্নয়নে বিশ্বাসী। দেশের উন্নয়ন মানুষের চোখে পড়ছে এটাই বড় কথা।শনিবার (১৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভা শেষে এ কথা বলেন তিনি।শেখ হাসিনা বলেন, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গণতান্ত্রিক এ দেশে সবার জন্য কাজ করছে সরকার।তিনি আরও বলেন, উন্নয়ন দৃশমান হচ্ছে, জনগণ উন্নয়নের সুফল ভোগ করছে। দীর্ঘ সময় ক্ষমতায় থেকে জনগণের আস্থা অর্জন করাটাও একটা বড় অর্জন।

প্রধানমন্ত্রী ব‌লেন, সন্ত্রাস, জ‌ঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরু‌দ্ধে সরকার যে অ‌ভিযান শুরু ক‌রে‌ছে তা অব্যাহত থাক‌বে। এ ব্যা‌পা‌রে যেই জ‌ড়িত থাকুক না কেন কাউ‌কে ছাড় দেয়া হ‌বে না।উন্নয়নের গতি অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে বলে মন্তব্য করে শেখ হাসিনা ব‌লেন, একটা আদর্শ নিয়ে যখন রাজনৈতিক কর্মী এগিয়ে যায়, তখন কোনো বাধাই বাধা ম‌নে হয় না। জনগণের কাছে যাবেন গিয়ে ভোটের কথা বলবেন। যদি সরকারের উন্নয়নের কথা জনগণের কাছে বলতে পারেন, তারা অবশ্যই আওয়ামী লীগকে ভোট দেবে।পাঁচটি সংসদীয় আসনের উপ-নির্বাচন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থী ঠিক করতে শনিবার সন্ধ্যা ৭টায় গণভবনে বসে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সভায় গাইবান্ধা-৩, বাগেরহাট-৪, ঢাকা-১০, বগুড়া-১, যশোর-৬ আসনের উপ-নির্বাচন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ড কাউন্সিলর এবং ১৪টি সংরক্ষিত কাউন্সিলর পদে দলের সমর্থনও দেয়া হয়। চট্টগ্রাম সিটি সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিরদের সমর্থন দিতে আগামী ১৭ ফেব্রুয়ারি আবার বৈঠক হবে।

Top