খালেদা জিয়ার মুক্তির মানবিক আবেদন সরকারের কাছে নয় বরং আদালতের মাধ্যমেই মীমাংসা হতে পারে - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

খালেদা জিয়ার মুক্তির মানবিক আবেদন সরকারের কাছে নয় বরং আদালতের মাধ্যমেই মীমাংসা হতে পারে


আলোকিত বার্তা:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মানবিক আবেদন সরকারের কাছে নয় বরং আদালতের মাধ্যমেই মীমাংসা হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।তিনি বলেন,খালেদা জিয়ার পরিবারের মানবিক আবেদন আদালতেই মীমাংসা হতে পারে। যেহেতু বেগম খালেদা জিয়া আদালতের রায়ে দণ্ডিত হয়ে কারাগারে রয়েছেন সেহেতু আদালতেই তার জামিন বা মানবিক আবেদন মীমাংসার উপযুক্ত স্থান।শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় সড়ক পথে ঢাকা থেকে সিরাজগঞ্জে আসার পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ের মুলিবাড়িতে শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,খালেদা জিয়া এ দেশের সাবেক প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনায় রেখে সরকার তার সুচিকিৎসা দিচ্ছেন।কোনো অবহেলা করার প্রশ্নই উঠে না।১৪ দলের মুখপাত্র বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপে দেশে জঙ্গি দমন করা হয়েছে,ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে আলোকিত বাংলাদেশ গড়ে তোলা হয়েছে। উন্নয়ন অগ্রগতির কৌশলী পদক্ষেপ নিয়ে দেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত করা হয়েছে।দেশের উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল, যে দল ক্ষমতায় এসে শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও জাতির উন্নয়ন করেছে।

Top