দেশের সব উপজেলায় একটি করে ‘মুজিবমঞ্চ’ স্থাপন করা হবে - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

দেশের সব উপজেলায় একটি করে ‘মুজিবমঞ্চ’ স্থাপন করা হবে


আলোকিত বার্তা:দেশের সব উপজেলায় একটি করে ‘মুজিবমঞ্চ’ স্থাপন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ।সম্প্রতি জাতীয় সংসদে সরকারি দলের সদস্য অসীম কুমার উকিলের প্রশ্নের জবাবে তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে থিম সং নির্বাচনসহ সংস্কৃতি মন্ত্রণালয় ২৫টি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে আছে সব উপজেলায় ‘মুজিবমঞ্চ’ স্থাপন।প্রতিমন্ত্রী বলেন, মুজিববর্ষ উপলক্ষে ক্ষণগণনার জন্য জেলা পর্যায়ে ৫০ হাজার এবং উপজেলা পর্যায়ে ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। আর আগামী ৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সাংস্কৃতিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।এ উপলক্ষে সব জেলা-উপজেলায় ‘তোমাকেই খুঁজছে বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ ছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে ৯ থেকে ২৪ জুলাই ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল’ এবং বঙ্গবন্ধু ওআইসি ইয়ুথ আর্ট প্রদর্শনী এবং ১৫ থেকে ২০ সেপ্টেম্বর ২০২০ ডিবেট কম্পিটিশন হবে।

তিনি বলেন, ২০২০ সালকে মুজিববর্ষ, ২০২১ সালকে ডিজিটাল বাংলাদেশ বর্ষ, ২০৩০ সালকে এসডিজিবর্ষ ও ২০৪১ সালকে উন্নত বাংলাদেশবর্ষ হিসেবে উদ্যাপন করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।প্রতিমন্ত্রী জানান, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের সুস্থ সংস্কৃতি বিকাশে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।১০ জানুয়ারি থেকে মুজিববর্ষের কার্যক্রম শুরু হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়গুলোয় সংস্কৃতিচর্চা কার্যক্রম চলমান রয়েছে। দেশের ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে ৫০৯টি পুরাকীর্তি সংরক্ষণ করা হয়েছে।জাতীয় জাদুঘরের আধুনিকায়ন করা হচ্ছে এবং ভার্চুয়াল গ্যালারি প্রবর্তন করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৭টি প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব জীবনধারা সম্পর্কে প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বর্ষে ই-কপিরাইট রেজিস্ট্রেশন, জাদুঘরগুলোয় ই-টিকিটিংসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

Top