আমরা মনে করি নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তন হতে পারে না। - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

আমরা মনে করি নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তন হতে পারে না।


আলোকিত বার্তা:আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপির অংশ নেয়ার ঘোষণা দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। আমরা মনে করি নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তন হতে পারে না। আমরা মনে করি জনগণের ঐক্যের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটানো যাবে।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের নসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ‘আমরা সমস্ত স্থানীয় নির্বাচনে যাব, এ ঘোষণা আগেই দিয়েছি। এই সময়ের সবচেয়ে বড় গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে নির্বাচনে অংশ নেয়া।

তিনি বলেন, ‘ঢাকায় (দুই সিটি করপোরেশন নির্বাচনে) ৫ থেকে ৭ শতাংশ ভোট পড়েছে। অথচ তারা বলছে ২০-২৫ শতাংশের কথা। সবগুলো ভুতুড়ে ভোট। যুবলীগের ক্যাডাররা ভোটারদের ঘিরে রেখে নিজেরাই ভোট দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নিজের ফিঙ্গার প্রিন্ট মেলেনি, পরে প্রিসাইডিং অফিসারের ফিঙ্গার প্রিন্ট দিয়ে ভোট দিয়েছেন। এভাবে যদি প্রিসাইডিং অফিসাররা ভোট দিতে পারেন, তাহলে তো সব ভোট তারাই দিয়েছেন।বিএনপি মহাসচিব বলেন, ‘অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হচ্ছে। দেশের প্রধান বিচারপতিকে (সুরেন্দ্র কুমার সিনহা) বন্দুকের জোরে দেশ থেকে বের করে দিয়ে এখন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে। যখন তিনি প্রধান বিচারপতি ছিলেন তখন তার দুর্নীতি কোথায় ছিলে?

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার মীর হেলাল, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন প্রমুখ।

Top