বিদেশিদের কাছে নালিশ করাই তাদের একমাত্র অবলম্বন। - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে

বিদেশিদের কাছে নালিশ করাই তাদের একমাত্র অবলম্বন।


আলোকিত বার্তা:ঢাকার দুই সিটি নির্বাচনে অনিয়ম নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন রাজনীতিতে দেউলিয়া অবস্থায় নিপতিত হয়েছে।

এখন একটা কিছু হলে বিদেশিদের কাছে নালিশ করাই তাদের একমাত্র অবলম্বন। তারা সভা-সমাবেশ করে জনগণকে নালিশ না জানিয়ে বিদেশিদের কাছে নালিশ করছে। এতে প্রমাণিত হয় দেশের জনগণের প্রতি তাদের আস্থা নেই। তাই বিদেশিদের কাছে তাদের নালিশ বাড়ছে। সচিবালয়ে সোমবার এক প্রেস তিনি এসব কথা বলেন।মুজিববর্ষের ক্ষণগণনার অনুষ্ঠানে দাওয়াত পেয়েও না আসায় বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, তারা আসলে শুভবোধের পরিচয় দিতে পারতেন। রাজনীতিতে সৌজন্যবোধটা থাকা দরকার।অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে সরকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সংবর্ধনা দেবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সোমবার মন্ত্রিসভার বৈঠকে গণসংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সুবিধাজনক সময়ে এটা করা হবে। সরকার এ বিজয় উদযাপন করবে। তিনি বিজয়ী ক্রিকেট দলকে অভিনন্দনও জানান।

সরকারকে নিয়ে ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের ‘পদত্যাগ না করলে লাথি মেরে নামাতে হবে’ মন্তব্যের কঠোর সমালোচনা করেন ওবায়দুল কাদের। কামাল হোসেনের বক্তব্যকে অমার্জনীয় ও অশালীন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, এ রকম ভাষায় তিনি কথা বলতে পারেন?আমরা যারা রাজনীতি করি তারা প্রতিপক্ষকে আক্রমণ না করে যৌক্তিক ভাষা ব্যবহার করব। তিনি বলেন, রাজনীতিতে মতান্তর থাকবে। কিন্তু সেটা যেন মনান্তর না হয়।

Top