খালেদা জিয়ার উন্নত চিকিৎসা খুবই প্রয়োজন - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

খালেদা জিয়ার উন্নত চিকিৎসা খুবই প্রয়োজন


আলোকিত বার্তা:কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা খুবই প্রয়োজন জানিয়ে তার মেজ বোন সেলিমা ইসলাম বলেছেন, ‘ওনার শরীর এতই খারাপ যে এই মুহূর্তে যদি ওনাকে উন্নত চিকিৎসা দেয়া না হয়- তাহলে উনার যে কি হবে, সেটা বলতে পারছি না। আমাদের একটা আবেদন তার উন্নত চিকিৎসার জন্য তাকে মুক্তি দেয়া হোক।তিনি বলেন, খালেদার বিছানা থেকে বাথরুম দূরত্ব দু-তিন হাত হবে, সেটুকু যেতেই তার ২০ মিনিট লাগে। এখানে যেই চিকিৎসা হচ্ছে তাতে তার শারীরিক কোনো উন্নতি হচ্ছে না। আজও ফাস্টিং ব্লাড সুগার ১৪-১৫ ছিল।মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন তিন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তার উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে মুক্তি দাবি করেন খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম।তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে, তিনি উঠে দাঁড়াতে পারেন না। হাঁটতেও পারেন না। একটু হাঁটলে আবার তাকে বিশ্রাম নিতে হচ্ছে। এমতাবস্থায় সরকারের কাছে আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। আজ দুই বছর ধরে খালেদা জিয়া কারান্তরীণ। যখন তিনি কারাগারে গেছেন তখন তার শারীরিক যে অবস্থা ছিল, এখন সে অবস্থা নেই। সে হেঁটে চলে বেড়াতো এখন সে পাঁচ মিনিটও দাঁড়াতে পারে না।

‘আজকে তার শরীর খুবই খারাপ ছিল। সে শ্বাসকষ্টে ভুগছে। একদম কথাই বলতে পারছেন না। সে উঠে ৫ মিনিটও দাঁড়াতে পারছে না। বাঁ হাতটা সম্পূর্ণভাবে বেঁকে গেছে। এখন ডান হাতটাও বেঁকে যাচ্ছে। খেতে পারছেন না, খেলেই বমি হয়ে যাচ্ছে। গায়ে জ্বর ও প্রচণ্ড ব্যথা। গায়ে হাত দেয়া যাচ্ছে না। গায়ে হাত দিলেই সে চিৎকার করছেন। এই অবস্থায় মানবিক দিকটা চিন্তা করে ওনার মুক্তি দাবি করছি আমরা।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার মুক্তির জন্য আমরা এখনও আবেদন করিনি। আমরা জাতির কাছে আবেদন করছি, জনতার কাছে আবেদন করছি যে ওনার জন্য দোয়া করবেন।এর আগে বিকেল সোয়া ৩টার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে প্রবেশ করেন তার পরিবারের পাঁচ সদস্য।

Top