আন্দোলন গড়ে তুলতে পারিনি। এ কারণে আমরা লজ্জিত - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

আন্দোলন গড়ে তুলতে পারিনি। এ কারণে আমরা লজ্জিত


আলোকিত বার্তা:খালেদা জিয়ার মুক্তির দাবিতে কার্যকর আন্দোলন গড়ে তুলতে না পারায় লজ্জিত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০-দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান।তিনি বলেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার জন্য যে ধরনের আন্দোলন গড়ে তোলা প্রয়োজন, আমরা সেই আন্দোলন গড়ে তুলতে পারিনি। এ কারণে আমরা লজ্জিতরোববার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০-দলীয় জোটের সমাবেশে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, যে কোনো প্রক্রিয়ায়, যে করেই হোক খালেদা জিয়াকে মুক্ত করা হবে। ২০-দলীয় জোট খালেদা জিয়ার মুক্তির দাবিতে এককভাবে কর্মসূচি দেবে।তিনি বলেন, ‘আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়ে গেছে, খুন হয়েছে অনেক নেতাকর্মী, এলাকা ছাড়া হয়েছে; তবু কেউ দলত্যাগ করেননি, আন্দোলন থেকে সরে দাঁড়াননি। বাংলাদেশের মানুষ কখন জেগে ওঠে বোঝা মুশকিল, অধিকারের জন্য কাউকে ছাড় দেয় না।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না। এ দেশে এখন আর নির্বাচন নেই, গণতন্ত্র নেই। তাই গণতন্ত্রের জন্য, এ দেশের মানুষের মুক্তির জন্য খালেদা জিয়ার মুক্তি প্রয়োজন। সে মুক্তি কখন কীভাবে ঘটবে তা হয়তো এখনই বলা যাচ্ছে না। তবে সেই মুক্তি অতি শিগগিরই হবে।লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, ঢাকা মহানগর দক্ষিণের আমির মনজুরুল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জাপার মহাসচিব মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান, এনপিপির ফরহাদুজ্জামান ফরহাদ, এনডিপির চেয়ারম্যান কারি আবু তাহের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, জমিয়তে ওলামায় ইসলাম ভারপ্রাপ্ত মহাসচিব মহিউদ্দিন ইকরাম প্রমুখ।

Top