যৌথ সংবাদ সম্মেলনে আসছেন ঢাকার দুই সিটিতে হেরে যাওয়া বিএনপির মেয়র প্রার্থীরা - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

যৌথ সংবাদ সম্মেলনে আসছেন ঢাকার দুই সিটিতে হেরে যাওয়া বিএনপির মেয়র প্রার্থীরা


আলোকিত বার্তা:নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া জানাতে যৌথ সংবাদ সম্মেলনে আসছেন ঢাকার দুই সিটিতে হেরে যাওয়া বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।
তাবিথের মিডিয়া সমন্বয়কারী মাহমুদ হাসান জানিয়েছেন, তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনের নির্বাচন পরবর্তী যৌথ সংবাদ সম্মেলন ৫ ফেব্রুয়ারি (বুধবার) বেলা ১১টায় হবে। রাজধানীতে গুলশানের ইমানুয়েলস ব্যাংকুয়েট হলে এ সংবাদ সম্মেলন হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন হয়। এতে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র নির্বাচিত হন আতিকুল ইসলাম। আর দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র নির্বাচিত হন ফজলে নূর তাপস। ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থনে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে দুই সিটির নগরপিতার দায়িত্ব পেয়েছেন আতিকুল-তাপস।ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে ভোটগ্রহণে ডিএনসিসিতে আতিকুল ইসলাম পান ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়াল পান ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট। ডিএসসিসিতে তাপস পান ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রকৌশলী ইশরাক হোসেন পান ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

Top