ঢাকা সিটিতে একটি তামাশার নির্বাচন হয়েছে। - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

ঢাকা সিটিতে একটি তামাশার নির্বাচন হয়েছে।


আলোকিত বার্তা:ধানমন্ত্রীর বক্তব্যে বড় রকমের বিধি লঙ্ঘনের মধ্য দিয়ে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,ঢাকা সিটিতে একটি তামাশার নির্বাচন হয়েছে।শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫টায় রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরে এ কথা বলেন ফখরুল।তিনি বলেন,আজকে সিটি নির্বাচন শুরুই হয়েছে বড় রকমের আচরণ বিধি লঙ্ঘনের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালেই ভোট দিয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। এটা সরাসরি নির্বাচনে হস্তক্ষেপের শামিল। কোনও ক্রমেই তার বক্তব্য নির্বাচনের আচরণ বিধির মধ্যে পড়ে না।

তিনি জানান,সকাল থেকেই বিএনপির নেতারা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। ক্ষমতাসীন দলের নেতাদের হুমকির কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।ইভিএম ব্যবহারের কারণে নির্বাচনে যে ত্রুটি দেখা দিয়েছে সেগুলো উল্লেখ করেন তিনি। এছাড়া ফলাফল ঘোষণার পর দলীয় অবস্থান জানানো হবে বলে জানান মির্জা ফখরুল।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Top