ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১১ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১১ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।


আলোকিত বার্তা:আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১১ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।শুক্রবার বিকেলে বোর্ডের সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামান এ তথ্য জানিয়েছেন।ডা. মোস্তফা জামান বলেন, এ সময় ওবায়দুল কাদেরের কথা না বলাই ভালো। আমরা চেষ্টা করছি উনার সঙ্গে কথা না বলতে দেয়ার। কিন্তু তারপরও কিছু ক্ষেত্রে আটকানো যাচ্ছে না। প্রধানমন্ত্রী কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন কোনো নেতাকর্মীকে না ঢুকতে দেয়ার জন্য।

মেডিকেল বোর্ডের কে কে আছেন জানতে চাইলে তিনি বলেন, এই মেডিকেল বোর্ডে কেউ প্রধান করা হয়নি।এক থেকে ১১ পর্যন্ত সিরিয়াল অনুযায়ী আছেন ১১ জন।তিনি আরও বলেন,আমরা বলতে পারি সকালে তিনি যে অবস্থা এসেছিলেন এখন তার চেয়ে ভালো। আশা করছি, আরও ভালো হবেন।তবে যেহেতু হার্টের বিষয় আগেও একবার কার্ডিয়াক অ্যারেস্ট ছিল, বাইপাস করা হয়েছে। আজকে সকালেও ওনার ব্লাড প্রেসার অনেক বেশি ছিল। এখন তিনি অবজারভেশনে রয়েছেন।

Top