মহাখালীতে বিক্ষোভ খালেদার মুক্তি দাবিতে - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

মহাখালীতে বিক্ষোভ খালেদার মুক্তি দাবিতে


আলোকিত বার্তা:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের মামলা ও সাজা প্রত্যাহারের দাবিতে মহাখালীতে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ নেতৃত্ব দেন।মঙ্গলবার মহাখালী কাঁচাবাজার থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ডের কাছাকাছি গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। মিছিল শেষে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, দেশে এখন গুণী, সম্মানীয় ও দেশবরেণ্য ব্যক্তিদের মান-সম্মান ধুলোয় লুটোপুটি খাচ্ছে। দেশজুড়ে চলছে তুঘলকি শাসন। ‘জনগণই সকল ক্ষমতার উৎস’ এটি তোয়াক্কা না করে বরং এখন দেশে চলছে এক ব্যক্তির চোখ রাঙানির শাসন। এ জন্যই আমরা দেখছি, দেশের সাবেক প্রধানমন্ত্রী, যিনি সম্পূর্ণ নির্দোষ অথচ তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে রাখা হয়েছে এবং দেশের প্রধান বিচারপতিকে বন্দুকের নলের মুখে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে।

তিনি বলেন, ‘দেশে আইনের শাসন নেই বলেই চারবারের প্রধানমন্ত্রী, যিনি বারবার হারিয়ে যাওয়া গণতন্ত্রকে সাহসিকতার সাথে লড়াই চালিয়ে স্বৈরশাহীর কবল থেকে উদ্ধার করেছেন, যিনি গণমানুষের সর্বাধিক প্রাণপ্রিয় নেত্রী, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় জড়িয়ে কারাবন্দি করে রেখেছেন প্রতিহিংসাপরায়ণ বর্তমান সরকারপ্রধান।রিজভী বলেন, ‘দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ স্বৈরশাহীর লাল দেয়ালের লৌহকপাট ভেঙে গণতন্ত্রের বলিষ্ঠ সিপাহসালার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ। আমি আবারও অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তাকে তার পছন্দের হাসপাতালে সুচিকিৎসার সুযোগ দানের দাবি জানাচ্ছি। পাশাপাশি কারাবন্দি সব নেতাকর্মীরও নিঃশর্ত মুক্তি দাবি করছি।

Top