মামলা হলো বিএনপির বিরুদ্ধে,হামলা করল আওয়ামী লীগ - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

মামলা হলো বিএনপির বিরুদ্ধে,হামলা করল আওয়ামী লীগ


আলোকিত বার্তা:বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, রাজধানীর গোপীবাগ এলাকায় রোববার দুপুরে ধানের শীষের প্রচারণায় আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর অফিস থেকে সরকারদলীয় সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিতে হামলা ও গুলি চালিয়েছে।এতে ঢাকা দক্ষিণ সিটির বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনসহ ২০-২৫ নেতাকর্মী এবং সাংবাদিকরা গুরুতর আহত হন।অথচ পুলিশ মামলা নিল আওয়ামী লীগ নেতা মাকসুদ আহমেদের। এতে ১৫০ বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়। সোমবার পুলিশ উল্টো বিএনপির পাঁচ কর্মীকে ওই মামলায় গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।

সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এসব কথা বলেন।রিজভী বলেন, গোপীবাগে আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত বিএনপি নেতাকর্মীদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।গণমাধ্যমে এ খবর ফলাও করে প্রচার হচ্ছে। অথচ পুলিশ উল্টো ১৫০ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা নিয়েছে।

মেয়রপ্রার্থী ইশরাক ও নেতাকর্মীদের ওপর এ হামলা ভোটের দিন ভোট ডাকাতির পূর্বমহড়া।জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে এই হামলা করা হয়েছে।দেশে যে আইনের শাসনের বদলে পুলিশি শাসন চলছে, তা রোববারের হামলা ও মামলায় আবারও প্রমাণিত হলো।তিনি আরও বলেন, রোববার আওয়ামী সন্ত্রাসীদের কাপুরুষোচিত ও বর্বরোচিত হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি করছি।

Top