এবার ভোট ডাকাতি করতে এলে হাত কেটে দেবেন। - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

এবার ভোট ডাকাতি করতে এলে হাত কেটে দেবেন।


আলোকিত বার্তা:জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রব বলেছেন, এবার ভোট ডাকাতি করতে এলে হাত কেটে দেবেন। সোমবার দুপুরে রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের গণসংযোগে এসে একথা বলেন তিনি।

আ স ম আবদুর রব বলেন, আপনারা দেখেছেন গত ৩০ তারিখ ভোট ডাকাতি করে নিয়েছে। এবার ভোটকেন্দ্রে এসে আপনাদের ভোট আপনাদের রক্ষা করতে হবে। যারা ভোট ডাকাতি করতে আসবে তাদের হাত কেটে দেবেন। ১ তারিখ যদি ভোট হয় আর আপনারা ভোট দিতে পারেন তবে তাবিথ আউয়াল নির্বাচিত হবেন।তিনি আরও বলেন, ভোটের এ লড়াই গণতন্ত্রের লড়াই। আপনাদের এক-একটা ভোট খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, হাজারো কর্মীকে কারাগার থেকে মুক্ত করার জন্য, লাখো মামলা প্রত্যাহার করার জন্য সহযোগিতা করবে। আপনারা অবশ্যই ধানের শীষে ভোট দেয়ার জন্য কেন্দ্রে আসবেন। শক্তি প্রয়োগ করে ভোটের বাক্স রক্ষা করবেন।এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Top