তিন মাসের মধ্যে ঢাকার পরিবহন সমস্যা ও যানজট মুক্ত করার প্রতিশ্রুতি - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

তিন মাসের মধ্যে ঢাকার পরিবহন সমস্যা ও যানজট মুক্ত করার প্রতিশ্রুতি


আলোকিত বার্তা:মেয়র পদে ফের নির্বাচিত হলে তিন মাসের মধ্যে ঢাকার পরিবহন সমস্যা ও যানজট মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম।শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর ১৪ নম্বর কচুক্ষেত, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া এলাকা থেকে নবম দিনের নির্বাচনী গণসংযোগের শুরুতে তিনি এ প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আতিকুল ইসলাম বলেন, ‘নৌকার কোনো গিয়ার নেই, এটি শুধু সামনের দিকে চলে। আমাদের উন্নয়নের যে ধারা শুরু হয়েছে তা শুধু চলতে থাকবে। উত্তর সিটি করপোরেশনের মানুষ আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে পরবর্তী তিন মাসের মধ্যে ‘আমার ঢাকা’ নামে একটি অ্যাপস তৈরি করা হবে। এর মাধ্যমে সকল পরিবহনগুলোকে এর আওতায় আনা হবে।

তিনি বলেন,৯ মাস দায়িত্ব পালনকালে আমরা নানা সমস্যা চিহ্নিত করেছি, সেসব সমস্যা সমাধানে পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। উত্তর সিটি করপোরেশনের সকল যানজটপূর্ণ এলাকায় ইউলুপ তৈরি করা হবে। গণপরিবহনগুলোকে শৃঙ্খলার মধ্যে আনতে আমার ঢাকা নামে একটি অ্যাপ তৈরি করে তার মাধ্যমে বাসের টিকিট বিক্রি করা চালু করা হবে। পরিবহনের একাধিক মালিকানা বাতিল করে কয়েকটি কোম্পানিতে করা হবে। সেখানে পরিবহন ব্যবসায়ীদের জন্য শেয়ার বিক্রি করা হবে।’

আওয়ামী লীগ মনোনীত এ মেয়রপ্রার্থী আরও বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হলে ঢাকার দীর্ঘ দিনের সমস্যা দূর করা হবে। তার মধ্যে- ফুটপাত, এলইডি লাইট, ড্রেনেজ, রাস্তাসহ আধুনিক পরিকল্পিত বাসযোগ্য ঢাকা গড়ার কাজ আগামী ৬ মাসের মধ্যে শুরু কর ইনশাআল্লাহ।জানা গেছে, শনিবার মিরপুর-১৪ নম্বরের কচুক্ষেত স্বাধীনতা চত্বরে সমবেত হয়ে গণসংযোগ শুরু করেন। এরপর ১৪ নম্বর কচুক্ষেত, কাজীপাড়া, শ্যাওড়াপাড়াসহ পার্শ্ববর্তী এলাকায় গণসংযোগের মাধ্যমে নৌকার পক্ষে ভোট চাইছেন আতিকুল ইসলাম।প্রসঙ্গত, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই সিটির প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

Top