কাদেরের বাইপাস সার্জারি পরবর্তী স্বাস্থ্যের ধারাবাহিক উন্নতি অব্যাহত রয়েছে - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

কাদেরের বাইপাস সার্জারি পরবর্তী স্বাস্থ্যের ধারাবাহিক উন্নতি অব্যাহত রয়েছে


আলোকিত বার্তা:সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি পরবর্তী স্বাস্থ্যের ধারাবাহিক উন্নতি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বুধবার (১৫ জানুয়ারি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বুধবার সকালে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহ কাদেরের স্বাস্থ্যের আশানুরূপ উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় ফিলিপ কোহ জানান, ওবায়দুল কাদেরের স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে এবং প্রতিটি প্যারামিটার আশানুরূপ উন্নতি করেছে। কাদেরের হৃদযন্ত্রের কার্যক্ষমতা বেড়েছে এবং শতকরা হারে তা ক্রমশ উন্নতির দিকে রয়েছে। এটিকে অত্যন্ত ইতিবাচক বলেও জানান চিকিৎসক দলের প্রধান।আজ বুধবার রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটযোগে ওবায়দুল কাদের দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।এর আগে সোমবার (১৩ জানুয়ারি) ফলো-আপ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান ওবায়দুল কাদের।উল্লেখ্য, ২০১৯ সালের ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সফলভাবে কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়।

Top