বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অপরাজনীতিতে ব্যস্ত বিএনপি - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অপরাজনীতিতে ব্যস্ত বিএনপি


আলোকিত বার্তা:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অপরাজনীতিতে ব্যস্ত বিএনপি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।রোববার(১২ জানুয়ারি)জাতীয় প্রেসক্লাবে স্বদেশ প্রতিদিন পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন,খালেদা জিয়া যে অসুস্থতায় ভুগছেন এটি তার বহুদিনের পুরনো রোগ।এ রোগ নিয়ে তিনি দু’বার প্রধানমন্ত্রী এবং দু’বার বিরোধীদলীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।তিনি বলেন,খালেদা জিয়া আর্থ্রাইটিসে ভুগছেন। এ রোগের কারণে তার পায়ে ও কোমরে ব্যথা আছে। সরকার খালেদা জিয়ার সর্বোত্তম চিকিৎসা সেবা দেওয়ার প্রতি যত্নবান। সেই জন্য তাকে মাসের পর মাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রাখা হয়েছে। এরপরও প্রতিদিন চিকিৎসকরা তার নিয়মিত চেকআপ করছেন। কিন্তু খালেদা জিয়া যতটুকু অসুস্থ তার চেয়ে বেশি অসুস্থতা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এতে দেশের মানুষের কাছে সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীকে দেশবাসীর কাছে খাটো করছে বিএনপি। আমি বিএনপিকে বিনীতভাবে অনুরোধ করবো তারা যেন এটা না করে।

তিনি আরও বলেন,বিএনপির মতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডাক্তাররা ডাক্তার নয়।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ খুব বড় ডাক্তার।তারা চিকিৎসকদের চেয়ে অনেক বেশি বোঝেন।

তথ্যমন্ত্রী বলেন,শনিবার(১১ জানুয়ারি)দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন রেখেছেন,খালেদা জিয়াকে জেলে রেখে মুজিববর্ষ পালন দেশের মানুষের কাছে কতোটুকু গ্রহণযোগ্য হবে।আমি মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রাখতে চাই,১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করলো।এদিন খালেদা জিয়া কেমন করে জন্মদিনের কেক কাটেন ও জন্মদিন পালন করেন?অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী,সংসদ সদস্য(এমপি)আকবর হোসেন পাঠান,পত্রিকাটির সম্পাদকমণ্ডলীর সভাপতি মো. ওয়াকিল উদ্দিন,সম্পাদক রফিকুল ইসলাম রতন এবং স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মো.মজিবুর রহমান চৌধুরী প্রমুখ।

Top