যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আপনাদের সামনে থেকে আমি লড়াই করে যাব। - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আপনাদের সামনে থেকে আমি লড়াই করে যাব।


আলোকিত বার্তা:ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আসন্ন নির্বাচনকে যুদ্ধের সঙ্গে তুলনা করে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল বলেছেন,এ ইলেকশন একটি যুদ্ধ। এ যুদ্ধে আপনারা আমার সঙ্গে থাকবেন,পাশে থাকবেন।যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আপনাদের সামনে থেকে আমি লড়াই করে যাব।এ যুদ্ধে বিজয় অবশ্যই ছিনিয়ে আনব।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটর এলাকায় দলের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।জনগণের কাছ থেকে সাড়া পাওয়া যাচ্ছে দাবি করে তিনি বলেন,এটা শুধু বিএনপির নির্বাচন নয়, এটা খালেদা জিয়ার মুক্তির আন্দোলন। এ জয় হবে সারাদেশের মানুষের। বিএনপির প্রতি মানুষের জনরায় হবে। জনরায় বিএনপির দিকে টানতে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

তাবিথ বলেন,একাদশ সংসদ নির্বাচনে সরকার যে ফলাফল ঘোষণা করুক না কেন জনগণ কিন্তু ধানের শীষকে সমর্থন দিয়েছে। জনগণের সমর্থনকে এবার আন্দোলনে রূপান্তরিত করার চেষ্টা করতে হবে।তিনি বলেন, ‘যেখানেই কথা বলছি, সেখান থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। প্রার্থীদের জন্য, ধানের শীষের জন্য, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আগামী দিনে আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা কিন্তু ভোটের রাজনীতিতে অবশ্যই নামছি। জনগণ কিন্তু একজন প্রতিনিধিকে শুধু ভোট দিতে চাচ্ছেন না। জনগণ গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে চাচ্ছে ভোট দিতে। জনগণ চাচ্ছে, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জন্য।বিএনপির মেয়রপ্রার্থী বলেন, ‘এটা সব দেশের মানুষের জয় হবে। কারণ সব দেশের মানুষ ঢাকা শহরে বাস করে। ভোটাররা অপেক্ষায় আছে। ১৬ কোটি মানুষের পক্ষে শক্তভাবে প্রস্তুত থাকতে হবে। প্রস্তুতি নিতে হবে। যেন ভোটের বাক্সে জনরায় নিয়ে আসতে পারি। গণনা পর্যন্ত থাকতে পারি।’

দ্বিতীয়বারের মতো মেয়র পদে বিএনপির মনোনয়ন পাওয়ায় দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তাবিথ আউয়াল।এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বরকতউল্লা বুলু, মো. শাজাহান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আউয়াল খান, নির্বাহী সদস্য ওমর ফারুক শাফিন, নিপুন রায় চৌধুরী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, যুবদল সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ জুয়েল, ঢাকা মহানগর বিএনপি নেতা আহসান উল্লাহ আসান, আনোয়ারুজ্জামান আনোয়ার, আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

Top