নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি হেরে যাবে এই আঁচ পেয়েই ইভিএমের বিরুদ্ধে বিষোদগার করছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! যশোরে এমপির বাসভবনে হামলার প্রতিবাদে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেবো না বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক,বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর বার্তা পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল,সংযুক্ত আরব আমিরাতে কান্নার রোল স্যার আমার আত্মীয় বিবেচনার অনুরোধ জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ দুই দিনে ১৯ বিশ্ববিদ্যালয়ে ২৫ শীর্ষ পদে নিয়োগ দিলো সরকার

নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি হেরে যাবে এই আঁচ পেয়েই ইভিএমের বিরুদ্ধে বিষোদগার করছে


আলোকিত বার্তা:নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি হেরে যাবে এই আঁচ পেয়েই ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) বিরুদ্ধে বিষোদগার করছে বলে মন্তব্য কছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।সোমবার দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার আগে এই মন্তব্য করেন তিনি।ইভিএম ভোটিং বিষয়ে বিএনপি বক্তব্যে প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের, ‘বিএনপি ডিজিটাল বাংলাদেশ চায় না। বাংলাদেশে ডিজিটাল ভোটিং তারা চায় না। তাই ইভিএমে ভোট কারচুপির অবান্তর অভিযোগ এনেছেন তারা। অথচ অতীতে ইভিএম পদ্ধতিতে তারাই নির্বাচন করে জয় লাভ করেছে। কিন্তু এখন ইভিএম ভোটিংকে প্রশ্নবিদ্ধ করতে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে যাচ্ছে।’

সিটি নির্বাচন সুষ্ঠু হবে জানিয়ে তিনি বলেছেন, ‘ঢাকা সিটি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধে সম্পন্ন হবে। সবাই ভোট দিতে ভোটকেন্দ্রে যাবেন।নিরপেক্ষ নির্বাচন হবে প্রত্যয় ব্যক্ত করে সেতুমন্ত্রী বলেন,ঢাকা সিটি করপোরেশনে আওয়ামী লীগ হেরে গেলে আমাদের মাথায় আকাশ ভেঙে পরবে না।যে কোনো মূল্যেই হোক সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর নির্বাচন চায় আওয়ামী লীগ।এসময় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা ২০ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

Top