গণমানুষের আস্থা অর্জনই জাতীয় পার্টির মূল লক্ষ্য - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

গণমানুষের আস্থা অর্জনই জাতীয় পার্টির মূল লক্ষ্য


আলোকিত বার্তা:গণমানুষের আস্থা অর্জনই জাতীয় পার্টির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের অফিসে অতিরিক্ত মহাসচিবদের প্রথম সভায় তিনি এ কথা বলেন।রাঙ্গা বলেন,পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ নিয়ে আমরা হতদরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়নে ভূমিকা রাখব।রাজপথ ও সংসদে ইতিবাচক ভূমিকা রেখে জাতীয় পার্টি নিয়মতান্ত্রিক আন্দোলন করবে।সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মহাজোটগত নির্বাচনের বিষয়ে আলাপ-আলোচনার জন্য জাতীয় পার্টি মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে দায়িত্ব দেয়া হয়েছে।

একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ জেলাগুলোতে সম্মেলন অনুষ্ঠিত করতে বিভাগ অনুযায়ী অতিরিক্ত মাহসচিবদের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণে মহাসচিবের পক্ষে অতিরিক্ত মহাসচিবগণ দায়িত্ব পালন করবেন।মসিউর রহমান রাঙ্গার সভাপতিত্বে সভায় গোলাম কিবরিয়া টিপু, সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট মুহাম্মদ শেখ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, এটিইউ তাজ রহমান ও অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া উপস্থিত ছিলেন।

Top