দায়িত্ব দিয়েছে বিএনপি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনায় মোশাররফ হোসেন ও মওদুদ আহমদকে - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

দায়িত্ব দিয়েছে বিএনপি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনায় মোশাররফ হোসেন ও মওদুদ আহমদকে


আলোকিত বার্তা:ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনায় দলের প্রবীণ সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমদকে দায়িত্ব দিয়েছে বিএনপি।স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ঢাকা দক্ষিণ এবং স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির নেতৃত্বে থাকবেন। বিষয়টি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ঢাকা সিটি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা দুটি নির্বাচন পরিচালনা কমিটি করেছি। দক্ষিণের নির্বাচনে আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে ড. খন্দকার মোশাররফ হোসেনকে। সমন্বয়ক থাকবেন মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ টুকু। তাদের সঙ্গে আরও দায়িত্বে থাকবেন আবদুস সালাম,হাবিব-উন নবী খান সোহেল,কাজী আবুল বাশার।ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আহ্বায়ক থাকবেন ব্যারিস্টার মওদুদ আহমদ। সমন্বয়কের দায়িত্বে থাকবেন গয়েশ্বর চন্দ্র রায় ও বেগম সেলিমা রহমান।’
দুটি নির্বাচন পরিচালনা কমিটি হবে ২১ সদস্যের। দুই কমিটির সব সদস্যের তালিকা পরে গণমাধ্যমকে জানানো হবে বলেও জানান মির্জা ফখরুল।লন্ডন থেকে স্কাইপে যুক্ত হওয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

Top