বিএনপির বেগম জিয়াও তার সন্তানই তো হর্তাকর্তা, বিধাতা - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

বিএনপির বেগম জিয়াও তার সন্তানই তো হর্তাকর্তা, বিধাতা


আলোকিত বার্তা:বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,বেগম জিয়ার ও তার সন্তানই তো হর্তাকর্তা, বিধাতা। এখানে মির্জা ফখরুল ইসলাম তাদের ইয়েস ম্যান হিসেবে কাজ করেন।রোববার রাজধানীর রমনা পার্ক রেস্তোরাঁ প্রাঙ্গণে আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল-উত্তর প্রীতিভোজ ও পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল সাহেব কোন তন্ত্রে আছেন। বেগম খালেদা জিয়া, তারেক রহমান এরা কোন পরিবারের নেতা, জানতে চাই। বিএনপির নেতৃত্বই তো একটা পরিবার থেকে এসেছে। আওয়ামী লীগে গণতন্ত্র আছে, বিএনপিতে গণতন্ত্র নেই। আমরা সম্মেলন করে ফেলেছি, তিন বছরের মাথায়।’

তিনি বলেন,তারা (বিএনপি) নিজেদের সম্মেলনটাও করতে পারেননি। সম্মেলনের পর গত সাড়ে চার বছরে ওয়ার্কিং কমিটির মিটিং করতে পারেননি। তাদের (বিএনপি) কোনো গণতন্ত্র নেই।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে শেখ হাসিনা আমাদের সভাপতি। যিনি বাংলাদেশকে উন্নয়ন-অর্জনে বিশ্বসভায় বিশেষ মর্যাদায় মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। এ সাফল্যের রূপকার হচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।সিটি নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন না হতেই আগাম মন্তব্য করা বিএনপির পুরনো স্বভাব। আসলে তারা নির্বাচন হওয়ার আগেই হেরে গেছে। তাদের কথাবার্তায় পরাজয়ের সুর। তারা তো আন্দোলনে পরাজিত, নির্বাচনে কীভাবে বিজয়ী হবে।ওবায়দুল কাদের বলেন, এ দেশ যারা আন্দোলনে পরাজিত, তারা কখনও নির্বাচনে জয় লাভ করে না। তাই তাদের কথামালায় চাতুরি। নির্বাচনের আগেই নির্বাচন নিয়ে আগাম বিষোদগার। নির্বাচনটা আগে হোক, জাতি দেখবে এ দেশে আমরা কেমন নির্বাচন করি।

Top