ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আমু ও তোফায়েল আহমেদ। - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আমু ও তোফায়েল আহমেদ।


আলোকিত বার্তা:ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার মৌখিক দায়িত্ব পেলেন আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ।
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় বর্ষীয়ান এই দুই নেতাকে মৌখিক দায়িত্ব দেয়া হয়।সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর একজন সদস্য বলেন, আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে কোনো কমিটি করা হয়নি। তবে নেত্রী (আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা) আমাদের দলের দুই প্রবীণ নেতাকে সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে বলেছেন। আমরা যদি কোনো কমিটি করি সেটা আগামীকাল শনিবার জানানো হবে।

ওই নেতার দেয়া তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমুকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও তোফায়েল আহমেদকে উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার মৌখিক দায়িত্ব দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটিতে সদস্য সচিব হিসেবে থাকতে পারেন ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটিতে সদস্য সচিব থাকতে পারেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।দলীয় সূত্র জানায়, ঢাকার দুই সিটি নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী ও কাউন্সিলর পদে দল সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সংখ্যা এখনো চূড়ান্ত করা হয়নি। কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদের যারা যারা কাজ করতে আগ্রহী, তাদের অন্তর্ভুক্ত করা হবে কমিটিতে।

Top