শীতবস্ত্র বিতরণের জন্য আওয়ামী লী‌গের দুটি টিম গঠন - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

শীতবস্ত্র বিতরণের জন্য আওয়ামী লী‌গের দুটি টিম গঠন


আলোকিত বার্তা:শীতবস্ত্র বিতরণের জন্য আওয়ামী লী‌গের দুটি টিম গঠন করা হয়েছে। দলের প্রে‌সি‌ডিয়াম সদস্য জাহাঙ্গীর ক‌বির নান‌কের নেতৃ‌ত্বে একটি টিম, আরেকটি টিম গঠন করা হ‌য়ে‌ছে দ‌লের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হা‌নি‌ফের নেতৃত্বে।বৃহস্পতিবার (২ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণে গঠিত টিমের সমন্বয় সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি ব‌লেন, ‘উত্তরাঞ্চল ও দক্ষিণবঙ্গে শীতবস্ত্র বিতরণের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের দুটি টিম গঠন করা হয়েছে। দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফকে টিম লিডার মনোনীত করা হয়েছে। এসব টিমের সমন্বয়কারী হিসেবে দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী দায়িত্ব পালন করবেন।’

সবচেয়ে বেশি শীতার্ত এলাকায় আওয়ামী লীগ গঠিত এ দুটি টিম যাবে বলেও জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক।একটি টিম উত্তরাঞ্চলের জেলা যেমন- পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও নীলফামারীতে শীতবস্ত্র বিতরণে যাবে। এ টিমের নেতৃত্ব দেবেন জাহাঙ্গীর কবির নানক।এ টিমের সদস্যরা হলেন- সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সফুরা বেগম।অন্যদিকে মাহবুব-উল আলম হানিফের নেতৃত্বে দক্ষিণবঙ্গে শীতবস্ত্র বিতরণ করা হবে। এ টিমে রয়েছেন সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় সদস্য আমিরুল আলম মিলন, এবিএম রিয়াজুল কবির কাওছার, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেনসহ আরও দু-একজন সদস্য অন্তর্ভুক্ত হবেন।

আগামী ১১, ১২ ও ১৩ জানুয়ারি শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করবে দলটি। ১১ জানুয়ারি সৈয়দপুর থেকে বিভিন্ন টিমে বিভক্ত হয়ে শীতবস্ত্র কার্যক্রম করবে দলের নেতারা। একই দিন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সৈয়দপুর ও নীলফামারীতে টিমের সঙ্গে সংযুক্ত হয়ে শীতবস্ত্র বিতরণ করবেন।এছাড়া ৬ জানুয়ারি সাভার এলাকায় পোশাক শ্রমিকদের মাঝে এবং ৭ জানুয়ারি মহাখালীতে শীতবস্ত্র বিতরণে অংশ নেবেন ওবায়দুল কাদের।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, অ্যাডভোকেট আফজাল হোসেন, এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য এবি এম রিয়াজুল কবির কাওছার, আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা, শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ উপস্থিত ছি‌লেন।

Top