ক্ষমতাসীন আওয়ামী লীগের কাউন্সিলে জাতি হতাশ বলে মন্তব্য করেছেন বিএনপির - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

ক্ষমতাসীন আওয়ামী লীগের কাউন্সিলে জাতি হতাশ বলে মন্তব্য করেছেন বিএনপির


আলোকিত বার্তা:ক্ষমতাসীন আওয়ামী লীগের কাউন্সিলে জাতি হতাশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন,আওয়ামী লীগের ২১তম কাউন্সিলে জাতির জন্য কোনো দিকনির্দেশনা ছিল না। গণতন্ত্রহীনতা থেকে উত্তরণের পথ দেখাতে পারেনি দলটি।শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।

এদিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া পরিষদের সভাপতি সদ্যপ্রয়াত মুরাদ কবিরের রুহের মাগফিরাত কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের কাউন্সিল থেকে জাতির জন্য কোনো দিকনির্দেশনা ছিল না। সেখানে ছিল শুধু ব্যক্তিবন্দনা। এই কাউন্সিলে জাতি হতাশ হয়েছে।

Top