১৯৭৫ সালে মা-বাবা-ভাই-বোন সব হারিয়েছি।আপনজন যাদেরকে রেখে গিয়েছিলাম তারা আর কেউ নেই। - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

১৯৭৫ সালে মা-বাবা-ভাই-বোন সব হারিয়েছি।আপনজন যাদেরকে রেখে গিয়েছিলাম তারা আর কেউ নেই।


আলোকিত বার্তা:আওয়ামী লীগের ২১তম কাউন্সিলে টানা নবমবারের মতো দলের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘আমি চাচ্ছিলাম, আমাকে একটু ছুটি দেবেন। আপনাদের ভাবতে হবে আমার বয়স হয়ে গেছে। আমার বয়স এখন ৭৩।এবারও আমাকে দায়িত্ব দিয়েছেন।’শনিবার (২১ ডিসেম্বর) আওয়ামী লীগের ২১তম কাউন্সিলের দ্বিতীয় দিনে সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা।

আবেগতাড়িত হয়ে শেখ হাসিনা বলেন,১৯৭৫ সালে মা-বাবা-ভাই-বোন সব হারিয়েছি।আপনজন যাদেরকে রেখে গিয়েছিলাম তারা আর কেউ নেই। আওয়ামী লীগকে আমার পরিবার হিসেবে নিয়েছি।আওয়ামী লীগের নেতাকর্মীদের ভালোবাসাই ছিল আমার চলার শক্তি।তিনি বলেন, ‘আমাকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি’।এদিকে,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আবারও নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

Top