আজকে রাজাকারের যে তালিকা তৈরি করা হয়েছে,তাতে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! যশোরে এমপির বাসভবনে হামলার প্রতিবাদে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেবো না বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক,বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর বার্তা পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল,সংযুক্ত আরব আমিরাতে কান্নার রোল স্যার আমার আত্মীয় বিবেচনার অনুরোধ জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ দুই দিনে ১৯ বিশ্ববিদ্যালয়ে ২৫ শীর্ষ পদে নিয়োগ দিলো সরকার

আজকে রাজাকারের যে তালিকা তৈরি করা হয়েছে,তাতে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই।


আলোকিত বার্তা:ঢাকা-২(কামরাঙ্গীরচর-সাভার-কেরানীগঞ্জ)আসনের সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আজকে রাজাকারের যে তালিকা তৈরি করা হয়েছে,তাতে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই।যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে এবং এ হত্যাকাণ্ডে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে,সেই আলবদর ও আলশামসের তালিকাও করা হোক।আশা রাখি এ তালিকাও হবে।সোমবার (১৬ ডিসেম্বর) কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কামরুল ইসলাম আরও বলেন,আমাদের নতুন প্রজন্ম যারা’৭১ দেখেনি,মুক্তিযুদ্ধ দেখেনি তারা এই রাজাকারের তালিকার মাধ্যমে আজকে ঘাতককে চিনতে পারছে,শত্রু-মিত্রকে শনাক্ত করতে পারছে।আমরা এই নতুন প্রজন্মকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই।বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দেব নাথ, কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান আলী, সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল কামরুল হাসান সোহেল, সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল সানজিদা পারভীন, উপজেলা প্রকৌশলী শাহজাহান আলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

Top