ঠিকমত চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করেছে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঠিকমত চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করেছে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম।


আলোকিত বার্তা:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঠিকমত চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করেছে তার পরিবার।খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেন,খালেদা জিয়ার শরীর খুবই খারাপ।এখন তার পেটে ব্যথা,হাঁটাচলা করতে পারছেন না।ঠিকমত খেতে পারছেন না।ডাক্তার ঠিকমত ওষুধ দিচ্ছেন না।ঠিকমত চিকিৎসা হচ্ছে না।এখানে কীভাবে সে বাঁচবে?

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএসএমএমইউ)চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।সোমবার বেলা ৩টায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী কারারুদ্ধ বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসেন তার পরিবারের সদস্যরা।তারা হলেন,বেগম খালেদা জিয়ার মেজ বোন সেলিমা ইসলাম ও তার স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম,ছোট ভাই শামীম ইস্কান্দার,তার স্ত্রী কানিজ ফাতেমা ও তার ছেলে অভিক ইস্কান্দার।হাসপাতালের বাইরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এবং শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।বিকাল সাড়ে৪টার দিকে দেখা শেষে সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেন,খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আদালতে পেশ করামেডিকেল বোর্ডের রিপোর্টের সঙ্গে তার শারীরিক অবস্থার বাস্তবে কোনো মিল নেই।

তিনি বলেন,তার ডায়াবেটিস কন্ট্রোলে আসছে না।ডায়াবেটিসের সুগার ১২ এর নিচে কখোনই আসেনি।১৪ থেকে ১৫ পর্যন্ত সব সময় থাকে।আজ ১৫ আছে।বেগম জিয়া প্যারোলে মুক্তির ব্যাপারে কিছু বলেছেন না কি,জানতে চাইলে তিনি বলেন এই ব্যাপারে বেগম খালেদা জিয়ার সঙ্গে কোন কথা হয়নি। তারা খালেদ জিয়াকে তো জামিন দিলেন না।খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে জামিন দিতে পারত।জামিন মানে তো মুক্তি না। জামিন না দেয়াকে নজিরবিহীন বলেও মন্তব্য করেছেন খালেদা জিয়া।গত ১৪ ডিসেম্বর স্বজনদের দেখা করার কথা ছিল।অনিবার্য কারণে কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিক সাক্ষাতের অনুমতি বাতিল করে।উল্লেখ্য,সর্বশেষ গত ১৩ই নভেম্বর বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএসএমএমইউতে তার স্বজনরা সাক্ষাৎ করেন।

Top