বিজেপি যেদিন ক্ষমতায় এসেছিল,মির্জা ফখরুলরা সেদিন রসগোল্লা খেয়েছিলেন। - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

বিজেপি যেদিন ক্ষমতায় এসেছিল,মির্জা ফখরুলরা সেদিন রসগোল্লা খেয়েছিলেন।


আলোকিত বার্তা:ভারতের পার্লামেন্টে দেয়া বিজেপির বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন, তার সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।তিনি বিজেপি রাষ্ট্রক্ষমতায় আসার দিনে বিএনপি নেতাদের উচ্ছ্বাস প্রকাশ করার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন,বিজেপি যেদিন ক্ষমতায় এসেছিল,মির্জা ফখরুলরা সেদিন রসগোল্লা খেয়েছিলেন।আনন্দের চোটে রসগোল্লা খেয়েছিলেন। মনে করেছিলেন এখনি বিজেপি তাদের ক্ষমতায় বসিয়ে দেবে।এখন বিজেপি সভাপতি অমিত শাহ যখন বললেন– বিএনপির আমলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বেশি হয়েছে,তখন কী আঁতে ঘা লাগেকলিজায় ঘা লাগে মির্জা ফখরুল সাহেব।

বুধবার সকালে লালমনিরহাট জেলা পরিষদ ডাক বাংলো মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতনের কথা তুলে ধরে নানক বলেন, হিন্দুদের ওপর বর্বর নির্যাতন করা হয়েছিল, পূর্ণিমার মতো মেয়েকে গ্যাং রেপ (গণধর্ষণ) করা হয়েছিল– ভুলে গেছেন। সংখ্যালঘু হিন্দুদের জীবনকে অতিষ্ঠ করেছিল বিএনপি-জামায়াত ক্যাডাররা।আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের ঠাঁই হবে না সাফ জানিয়ে দিয়ে নানক বলেন, গুটিকয়েক কর্মীর আচার-আচরণের জন্য আমরা শেখ হাসিনার অর্জনকে বিসর্জন দিতে পারি না। অনুপ্রবেশকারীদের দল থেকে বের করে দিতে হবে।জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোতাহার হোসেনের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে আরও বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, নাইমুজ্জামান মুক্তা। সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান।

Top