প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১২ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১২ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১২ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর রহমানের আদালতে মামলার আবেদন করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।বাদী নিজেই এ তথ্য জানিয়েছেন।বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনার আদেশ পরে দেবেন বলে জানান।

মামলার অপর আসামিরা হলেন–বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন,ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু,সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ,ঢাকা মহানগর (উত্তর) সহসভাপতি রবিউল আউয়াল সোহেল, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান,জামায়াতের রুকন সাময়িক বহিষ্কৃত নেতা আফজাল হোসেন,জামায়াত নেতা আবদুল করিম,হাফেজ দিদারুল ইসলাম,আমিনুল হক বাবু ও ফারুক আহমেদ।অভিযোগে বলা হয়েছে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে বিএনপি নেতাদের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি দেন বিএনপি নেতারা।

এজাহারে বলা হয়েছে,৬ ডিসেম্বর বাদী তার পত্রিকার অফিস থেকে মিরপুরের শাহ আলী মাজারের দিকে যাচ্ছিলেন।শাহ আলী মার্কেটের কাছাকাছি পৌঁছালে বিএনপি নেতা আবদুল আওয়াল সোহেলের নির্দেশে চার হুজুর ও বিএনপির ৪-৫ জন কর্মী তাকে দাঁড়াতে বলেন।তারা বাদীকে বলেন, ‘আপনার সঙ্গে কথা আছে। একটু আমাদের সঙ্গে চলেন।বাদী বলেন,মাজার থেকে আসার পথে আপনাদের অফিসে যাব।

তারা বলেন,বিএনপি নেতা সোহেল আপনাকে ধরে নিয়ে যেতে বলেছেন।আপনি যেতে যখন রাজি হচ্ছেন না তা হলে চুপচাপ থাকেন।আমরা আপনাকে শর্ত দিচ্ছি যে খালেদা জিয়াসহ বিএনপির সব নেতার মামলা প্রত্যাহার করে নেবেন এবং তাদের মুক্তির ব্যবস্থা করবেন।তা না হলে ২১ আগস্টের মতো শেখ হাসিনাসহ তাদের সবাইকে আইএস দিয়ে গ্রেনেড হামলা করে মেরে ফেলব। কথাগুলো মনে রাখিস,এটি আমাদের নেতাদের নির্দেশ।তারা এ কথাগুলো বলে চলে যান।

Top