হাওয়া ভবন হলো দুর্নীতি ভবন,মানুষ বলে খাওয়া ভবন। - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

হাওয়া ভবন হলো দুর্নীতি ভবন,মানুষ বলে খাওয়া ভবন।


আলোকিত বার্তা:সরকার আর্থিক দুর্নীতির পাশাপাশ রাজনৈতিক দুর্নীতিও করছে’বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেছেন,মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে দুর্নীতিবিরোধী কথা ভূতের মুখে রাম রাম।হাওয়া ভবন হলো দুর্নীতি ভবন;মানুষ বলে খাওয়া ভবন।মঙ্গলবার খুলনায় অনুষ্ঠিত জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন,বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা।বিএনপির রাজনীতি ভুলের চোরাবালিতে আটকে গেছে।একে একে ২ উইকেট পড়ে গেছে।আরও উইকেট পড়ার অপেক্ষায়।নেতৃত্বের গুণাবলী স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন,ছবি টাঙিয়ে,বিলবোর্ড প্রদর্শন করে নেতা হওয়া যায় না।নেতা হতে হলে নেতৃত্বের যোগ্যতা ও কর্মীদের ভালোবাসা অর্জন করতে হবে।

সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য। স্বাগত বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক।সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান।বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মশিউর রহমান,খুলনা-২ আসনের সংসদ শেখ সালাহউদ্দিন জুয়েল,কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান,কেন্দ্রীয় নির্বাহী সদস্য মির্জা আজম,বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ।

Top