আওয়ামী লীগে কোনো দূষিত রক্ত থাকতে পারবে না।দূষিত রক্ত মুক্ত করে আওয়ামী লীগে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করা হবে। - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

আওয়ামী লীগে কোনো দূষিত রক্ত থাকতে পারবে না।দূষিত রক্ত মুক্ত করে আওয়ামী লীগে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করা হবে।


আলোকিত বার্তা:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,আওয়ামী লীগে কোনো দূষিত রক্ত থাকতে পারবে না। দূষিত রক্ত মুক্ত করে আওয়ামী লীগে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করা হবে। আওয়ামী লীগকে ক্লিন ইমেজের পার্টিতে রূপান্তরিত করতে শেখ হাসিনার শুদ্ধি অভিযানকে সফল করতে হবে।বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন,বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মাইনরিটি বান্ধব সরকার বলে যে উক্তি করেছেন তা হাস্যকর।

তিনি বলেন২০০১ সালে বিএনপি মাইনরিটিদের ওপর যে অত্যাচার করেছে তা একাত্তরের বর্বরতার সঙ্গে তুলনীয়।একমাত্র শেখ হাসিনার সরকারই মাইনরিটিবান্ধব সরকার।জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি অ্যাডভোকেট মো.আবু জাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমপি অ্যাডভোকেট মো. আবদুল মজিদ খানের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, আহমদ হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ প্রমুখ।

পরে মন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে বর্তমান সভাপতি অ্যাডভোকেট মো.আবু জাহির এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরীর নাম ঘোষণা করেন।

Top