বাংলাদেশ খাদ্যে শুধু স্বয়ংসম্পূর্ণ নয় বরং খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে। - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

বাংলাদেশ খাদ্যে শুধু স্বয়ংসম্পূর্ণ নয় বরং খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে।


আলোকিত বার্তা:সময়োপযোগী পদক্ষেপ,প্রণোদনা প্রদান,উন্নত প্রযুক্তি,কৃষক ও সংশ্লিষ্টদের পরিশ্রমেই বাংলাদেশ খাদ্যে শুধু স্বয়ংসম্পূর্ণ নয় বরং খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে।কিন্তু পুষ্টি নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে আমরা এখনও অনেক পিছিয়ে।পুষ্টিকর খাবারের জোগানের মাধ্যমে আমরা এটি অর্জন করতে পারি।এ জন্য খাদ্যশস্য আর প্রাণিজ আমিষ উৎপাদনে আমাদের আর মনোযোগী হতে হবে।তবেই আমরা স্বাস্থ্যবান জাতি হিসেবে বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারব।খাদ্য স্বাস্থ্য ও পুষ্টি এই তিনটি শব্দ একটি আরেকটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন পুষ্টিকর ও সুষম খাদ্যের প্রয়োজন।

কৃষিমন্ত্রী ড.মো.অবদুর রাজ্জাক রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনের ৩উ হলে Celebration 35th SAARC Charter Day উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।অনুষ্ঠানের আয়োজন করে সার্ক কৃষি কেন্দ্র।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড.এসএম বখতিয়ার।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সচিব মো.নাসিরুজ্জামান ও পরারাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক নাহিদা রহমান সুমন।কি নোট উপস্থাপন করেন ড.ত্রিলোচন মহাপাত্রা,মহাপরিচালক Indian Council of Agriculture Research(আইসিএআর)।সভাপতিত্ব করেন কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড.কবীর ইকরামুল হক।

মন্ত্রী বলেন,সার্কভুক্ত দেশগুলো কৃষিতে ভালো করছে।বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিপূর্ণ দেশ,তথাপি জলবায়ু পরিবর্তনের উপযোগী ফসলের জাত উদ্ভাবনের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে যাচ্ছে।কৃষির বিভিন্ন খাত ও উপখাতে আমাদের অর্জন ভালো। বাংলাদেশ নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করে আধুনিক ও বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হচ্ছে।কৃষকদরদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষির উৎপাদন খরচ কমানোর উদ্দেশ্যে পুনরায় সারের মূল্য হ্রাস করেছেন,দিচ্ছেন নানা রকমের কৃষি প্রণোদনা।কি নোট উপস্থাপক ড.ত্রিলোচন মহাপাত্রা বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন স্বাধীন দেশ।বর্তমান প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তি।

Top