খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ ও ভালোই আছেন। উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসও নিয়ন্ত্রণে। - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ ও ভালোই আছেন। উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসও নিয়ন্ত্রণে।


আলোকিত বার্তা:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার মেডিকেল রিপোর্ট ১১ ডিসেম্বর(বুধবার)আদালতে পাঠানো হবে।মেডিকেল বোর্ডের মতামত সম্বলিত রিপোর্ট এখনও (সোমবার বিকেল সোয়া ৪টা) পর্যন্ত হাতে পাননি বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা.কনক কান্তি বড়ুয়া।

বিকেলে তিনি বলেন, ১১ ডিসেম্বরের মধ্যে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে আদালত থেকে পাঠানো চিঠি পেয়েছি। মেডিকেল বোর্ডের মতামত হাতে এসে না পৌঁছালেও আদালতের নির্দেশে নির্ধারিত দিনক্ষণেই রিপোর্ট পাঠানো সম্ভব বলে আশাবাদী তিনি।গত ৫ ডিসেম্বর খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা জানাতে মেডিকেল বোর্ডের প্রতিবেদন দাখিলে আদালতের নির্দেশনা ছিল। তবে নির্ধারিত সময়ে খালেদার মেডিকেল বোর্ডের প্রতিবেদন আদালতে দাখিল করা হয়নি।

বিএসএমএমইউ উপাচার্য মেডিকেল রিপোর্ট এখনও হাতে পাননি বললেও মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে,তারা গত বৃহস্পতিবারই মতামত দিয়ে দিয়েছেন।তাদের দায়িত্ব মতামত দেয়া,প্রতিবেদন দেয়া বা না দেয়ার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।এদিকে উপাচার্য বলেন,মতামত তিনি তৈরি করেন না,মেডিকেল বোর্ডের সদস্যরা শারীরিক অবস্থা পর্যালোচনা করে মতামত লিখে দেন।সে মতামতটাই তারা আদালতে পাঠিয়ে দেন।

এদিকে মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান,খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ ও ভালোই আছেন। উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসও নিয়ন্ত্রণে। শ্বাসকষ্ট নেই,দাঁতের সমস্যাও ভালো হয়ে গেছে। কিন্তু দাঁতটা ফেলে দেয়ার প্রয়োজন থাকলেও এখনো ফেলা হয়নি। তবে সব রোগ ভালোর দিকে থাকলেও গিরার ব্যথা আগের মতোই রয়ে গেছে। কিছুটা শীত নামায় বরং ব্যথাটা বেড়েছে। এ কারণে নিজে চলাফেরা করতে পারেন না। হুইল চেয়ারে বসেই চলাফেরা করতে হয়।উল্লেখ্য, ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আপিল বিভাগে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

Top