সরকার কেবল আর্থিক দুর্নীতি করছে না,রাজনৈতিক দুর্নীতিও করছে - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

সরকার কেবল আর্থিক দুর্নীতি করছে না,রাজনৈতিক দুর্নীতিও করছে


আলোকিত বার্তা:সরকার কেবল আর্থিক দুর্নীতি করছে না,রাজনৈতিক দুর্নীতিও করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার(জাসাস)পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জনপ্রিয়তা যাচাইয়ে আওয়ামী লীগকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান মির্জা ফখরুল।বলেন,দুর্নীতি,নির্বাচনব্যবস্থা ধ্বংস,আর জোর করে ক্ষমতায় টিকে আছে সরকার। জনপ্রিয়তা যাচাই করতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখুক। তবেই প্রমাণ হয়ে যাবে কারা জনপ্রিয় আর কাদের সঙ্গে জনগণ নেই।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চটকদার কথা বলে টিকে থাকার চেষ্টা করছেন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, তাদের জনভিত্তি নেই। তাই তারা মিডিয়ায় চটকদার কথা বলে টিকে থাকার চেষ্টা করছে।দুর্নীতি ও মাদকবিরোধী শুদ্ধি অভিযান প্রসঙ্গে তিনি বলেন, শুদ্ধি অভিযানের নামে চুনোপুঁটিদের ধরা হচ্ছে। আড়ালেই থেকে যাচ্ছে রাঘববোয়ালরা।

বিএনপি মহাসচিব বলেন,শেয়ারবাজার,ব্যাংক কেলেঙ্কারি,বিদ্যুতের কুইকরেন্টাল পাওয়ার প্লান্ট,মেগাপ্রজেক্টের নামে মেগাদুর্নীতি সবই করেছে আওয়ামী লীগ।এসবের কারণে বাংলাদেশের অর্থনীতি প্রায় শূন্যের কোটায় গিয়ে পৌঁছে যাওয়ার উপক্রম হচ্ছে।এ সময় জাসাসের সভাপতি অধ্যাপক মামুন আহমেদ ও সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Top