(আওয়ামী লীগ) যদি এতই জনপ্রিয় রাজনৈতিক দল হয়ে থাকে তা হলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখুক। - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

(আওয়ামী লীগ) যদি এতই জনপ্রিয় রাজনৈতিক দল হয়ে থাকে তা হলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখুক।


আলোকিত বার্তা:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আবারও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিএনপি মহাসচিব বলেছেন,তারা (আওয়ামী লীগ) যদি এতই জনপ্রিয় রাজনৈতিক দল হয়ে থাকে তা হলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখুক। সেখানেই প্রমাণ হয়ে যাবে কারা জনপ্রিয় আর কাদের জনমত নেই।সোমবার বেলা ১১টায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার(জাসাস) পর্ণাঙ্গ কমিটি নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চটকদার কথা বলে মিডিয়াতে টিকে আছেন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন,ওবায়দুল কাদের বলেছেন– বিএনপি আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে এখন বিদেশিদের কাছে নালিশ করছে।তাদের এগুলো পুরনো কথা। এসব কথার গুরুত্ব হারিয়ে ফেলেছে।এগুলো বলা ছাড়া তাদের আর কোনো উপায় নেই।এসব চটকদার কথা মিডিয়াতে না বললে তারা টিকে থাকবে কী করে?আওয়ামী লীগের জনমত শূন্যের কোটায় এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন,তাদের জনগণের কাছে কোনো জায়গা নেই। বাংলাদেশের রাজনীতিতে তাদের কোনো ভিত্তি নেই। তারা জোর করে রাষ্ট্রক্ষমতা দখল করে আছে।

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করে মির্জা ফখরুল বলেন,আওয়ামী লীগ যদি মনে করে যে,তারা জনপ্রিয় রাজনৈতিক দল।তা হলে ৩০ ডিসেম্বরের ভোটের ফল বাতিল করে একটা নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন দিক।নির্বাচন দিলেই তো তা প্রমাণ হয়ে যায়।জনগণও তাদের প্রতিনিধিত্বমূলক একটি সরকার পাবে।এ সময় জাসাস সভাপতি অধ্যাপক মামুন আহমদ,সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Top