দলের জন্য যারা নিবেদিত তাদের মূল্যায়ন করা হবে - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

দলের জন্য যারা নিবেদিত তাদের মূল্যায়ন করা হবে


আলোকিত বার্তা:দলের জন্য যারা নিবেদিত তাদের মূল্যায়ন করা হবে জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন,যোগ্যদের নেতৃত্বে রাখতে হবে,তাহলেই দল শক্তিশালী হবে। পদের জন্য তদবির করে লাভ নেই।তিনি বলেন,যারা বিগত দিনে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে,সিদ্ধান্ত উপেক্ষা করেও দলীয় প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়েছে,তাদের নতুন কমিটিতে স্থান দেয়া হবে না।কেন্দ্রীয় সিদ্ধান্ত সবাইকে মেনে নিয়ে দলের জন্য কাজ করতে হবে।সোমবার বেলা ১১টায় শহরের শিশুপার্কের উন্মুক্ত মঞ্চে ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এ সব কথা বলেন। বাংলাদেশের যতটুকু উন্নয়ন হয়েছে, তা আওয়ামী লীগের আমলেই হয়েছে দাবি করে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্যসহ সবকিছুর সঙ্গে আওয়ামী লীগ অঙ্গাঙ্গীভাবে জড়িত। স্বাধীনতার সঙ্গে যে দল জড়িত,তাদের নেতাকর্মীদের চেয়ে কেউ বুক ফুলিয়ে চলতে পারে না। তাই নেতাকর্মীকে চিন্তা করতে হবে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের উন্নয়ন হচ্ছে।সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশীদ হাওলাদারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।চার বছর পর অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আমির হোসেন আমু।সম্মেলনে আবদুর রশীদ হাওলাদারকে সভাপতি ও হাফিজ আল মাহমুদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।

Top