লাগাতার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জাতি আজ দিশেহারা। সরকারের সর্বব্যাপী ব্যর্থতার কারণে দেশের সব খাত আজ অনিয়ম ও দুর্নীতিগ্রস্ত। - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

লাগাতার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জাতি আজ দিশেহারা। সরকারের সর্বব্যাপী ব্যর্থতার কারণে দেশের সব খাত আজ অনিয়ম ও দুর্নীতিগ্রস্ত।


আলোকিত বার্তা:জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন,লাগাতার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জাতি আজ দিশেহারা। সরকারের সর্বব্যাপী ব্যর্থতার কারণে দেশের সব খাত আজ অনিয়ম ও দুর্নীতিগ্রস্ত। কোথাও সুশাসন, সুবিচার ও মানুষের জান-মালের নিরাপত্তা নেই। সর্বোপরি বাজার ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণেও সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সুতরাং এই ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুক্রবার জুমার নামাযের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আল্লামা নূর হোসাইন কাসেমী এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন দলের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।সমাবেশে আল্লামা নূর হোসাইন কাসেমী আরও বলেন, গত দুই মাসেরও বেশি সময় ধরে পেঁয়াজের বাজারে হাহাকার চলছে। এর সঙ্গে তাল মিলিয়ে ডাল, চাল, তরিতরকারি, মাছ, গোশতসহ প্রায় সব নিত্যপণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সারা দেশে দুর্ভিক্ষের মতো হাহাকার পরিস্থিতি চলছে।

তিনি বলেন,সরকার কোনোভাবেই পণ্যমূল্য নিয়ন্ত্রণে তো আনতে পারছেই না,বরং ঊর্ধ্বগতির দ্রব্যমূল্যের তালিকা দিন দিন আরও লম্বা হচ্ছে।এতে প্রমাণিত হয়,বাজার ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে সরকারের কোনোরূপ নিয়ন্ত্রণ নেই।কাসেমী বলেন, আমাদের দেশে যেসব কৃষি পণ্য উৎপাদিত হয়, যেমন- চাল, ডাল, লবণ, পেঁয়াজসহ বিভিন্ন রবি শস্য ও মাছ-গোশত। অথচ দেখা যায় কৃষক মাঠ পর্যায়ে এসব পণ্যের ন্যায্য মূল্য পায় না, কিন্তু বাজারে এসব পণ্য অনেক উচ্চমূল্যে বিক্রয় হয়। একদিকে কৃষক নিজেদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না, অন্যদিকে এসব কৃষিপণ্যও সাধারণ মানুষকে ক্রয় করতে হচ্ছে উচ্চমূল্যে। মাঝখানে সরকারের নিয়ন্ত্রণহীনতার সুযোগে মজুতদার সিন্ডিকেট অবৈধভাবে সাধারণ মানুষের সম্পদ লুটে নিচ্ছে।তিনি বলেন,অন্যায়ভাবে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য জনগণের ভোটের অধিকার,মতপ্রকাশের স্বাধীনতাসহ বহু মৌলিক অধিকার হরণ করেছে এই সরকার।খুন, গুম, অপহরণ, ধর্ষণ, লুটপাট, সম্পদ হরণ দেশব্যাপী সর্বগ্রাসী রূপ নিয়েছে।কোথাও সুশাসন ও সুবিচার নেই।জমিয়ত মহাসচিব বলেন,প্রধানমন্ত্রী জনগণের ও দেশের স্বার্থবিরোধী যেসব চুক্তি ভারতের সঙ্গে করেছেন,তাতে তিনি তার শপথ ভঙ্গ করেছেন।

তিনি বলেন,আমরা সরকারের প্রতি সুস্পষ্ট এই আহ্বান জানাচ্ছি,অবিলম্বে ভারতের সঙ্গে দেশবিরোধী সব চুক্তি বাতিল করুন।দেশব্যাপী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন।দেশে শান্তি প্রতিষ্ঠা করুন।অন্যথায় দেশের মানুষকে আর কষ্ট দিবেন না।পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করে জনগণের সরকার প্রতিষ্ঠার পথ করে দিন।জনগণ মাঠে নামলে পালানোর পথও খুঁজে পাবেন না।জমিয়ত সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দীন খানের সঞ্চালনায় সমাবেশে আন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দলের যুগ্মমহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, সহসংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর সেক্রেটারী মাওলানা মতিউর রহমান গাজিপুরী, ঢাকা মহানগরী সহসাধারণ সম্পাদক মুফতি হিদায়াতুল ইসলাম, দফতর সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ছয়গরী, যুব জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি হাফেজ মাওলানা বোরহান উদ্দীন, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমদুল হক উমামা, মাওলানা শাব্বির আহমদ প্রমুখ।

Top