বেনাপোল চেকপোস্টে মাদক-বিস্ফোরক উদ্ধারের কাজে বিজিবির প্রশিক্ষন প্রাপ্ত কুকুর - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট সংখ্যাগত প্রায় সব দিক থেকেই এগোচ্ছে দেশ,কিন্তু মান কোথায়! ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল

বেনাপোল চেকপোস্টে মাদক-বিস্ফোরক উদ্ধারের কাজে বিজিবির প্রশিক্ষন প্রাপ্ত কুকুর


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি:বেনাপোল সীমান্ত দিয়ে পাসপোর্টযাত্রীদের মাধ্যমে মাদক ও বিস্ফোরক দ্রব্য যাতে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ না করে তার জন্য বিজিবি আরও এক ধাপ এগিয়ে, সন্দেহজনক ল্যাগেজ তল্লাশির জন্য প্রশিক্ষন প্রাপ্ত কুকুর এনেছে। এসব কুকুর নাকে শুকে মাদক ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করতে সক্ষম।মঙ্গলবার (১৪ মে) সকালে বেনাপোল চেকপোষ্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ভারত থেকে ফেরত আসা সন্দেহজনক পাসপোর্টযাত্রীদের ল্যাগেজ তল্লাশি করানো হয় প্রশিক্ষিত কুকুর দিয়ে।

স্থানীয় জনসাধারনসহ পাসপোর্টযাত্রীরা বিজিবির এ পদক্ষেপকে স্বাগত জানায়। ভারত থেকে ফেরত আসা পাসপোর্ট যাত্রী ঢাকার ফ্যাশান গার্মেন্টসের মালিক আবুল হোসেন বলেন , বিজিবির কুকুর দিয়ে ল্যাগেজ চেক করা নিঃসন্দেহে একটি ভাল কাজ। বিজিবি হাত দিয়ে যত সময় একটি ল্যাগেজ তল্লাশি করবে তার চেয়ে কম সময়ে কুকুর ওইসব ব্যাগ তল্লাশি করতে সক্ষম।

২১ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা বলেন, সন্দেহজনক ব্যাগ কুকুরের কাছে দিলে তাতে কোন মাদক বিস্ফোরক দ্রব্য আছে কিনা তা সাথে সাথে তল্লাশি করে বের করতে সক্ষম। আর যদি ওই সব ল্যাগেজে এ জাতীয় কোন দ্রব্য না থাকে তাহলে ওই ব্যাগ কুকুর তল্লাশি করবে না। আমরা মাদক নির্মুলের জন্য সীমান্তে বিজিবির টহলের সাথে কুকুর দিয়ে মাদক উদ্ধার করার জন্য প্রশিক্ষিত কুকুর দিয়ে কাজ করাচ্ছি।

Top