দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত বরিশালে সড়ক - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত বরিশালে সড়ক


আলোকিত বার্তা:বরিশাল-ঢাকা মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে আকতার হামিদ (৫২) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।আকতার হামিদ পটুয়াখালী জেলার মরিচবুনিয়া এলাকার বাসিন্দা মৃত রুস্তম আলী খানের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংকের ফরিদপুর শাখার সিনিয়র কর্মকর্তা ছিলেন।রোববার (১২ মে) সকালে বরিশাল এয়ারপোর্ট থানার ছয়মাইল নামক এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,তুহিন পরিবহনের একটি বাস বরিশালের দিকে যাচ্ছিলো। বাসটি ঘটনাস্থলে পৌঁছালে আকতার হামিদকে বহনকারী মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকতার হামিদের মৃত্যু হয়। তবে তিনি কোথায় যাচ্ছিলো সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বাংলানিউজকে জানান, নিহত ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডিকেল কলেজ (শেবা‌চিম) হাসপাতা‌লে পাঠানো হয়েছে। পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Top