বরিশালে ২৮ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত ঘূর্ণিঝড় ফণী - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

বরিশালে ২৮ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত ঘূর্ণিঝড় ফণী


আলোকিত বার্তা:ঘূর্ণিঝড় ‘ফণী’ আঘাত হানার আগে ও পরে বিভিন্ন ধরনের উদ্ধার তৎপরতাসহ জনসাধারণকে সার্বিক সহায়তা করতে বরিশাল বিভাগে মাঠপর্যায়ে ২৮ হাজার ৭৬২ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। পাশাপাশি এক হাজার ৮৩৬টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র সাধারণ মানুষের আশ্রয়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে।বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস আলোকিত বার্তাকে জানান, বঙ্গোপসাগরে অবস্থানরত অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানার আশঙ্কা রয়েছে। দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতি সম্পন্ন করেছে বিভাগীয় প্রশাসন বরিশাল। খোলা রাখা হয়েছে বরিশাল বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের সব অফিস আদালত।উপকূলীয় জেলা ও উপজেলায় প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার সব প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে। দুর্যোগ মোকাবিলার জন্য মজুদ ত্রাণ প্রস্তুত সামগ্রী করে রাখা হয়েছে। বরিশাল বিভাগের জন্য ১৩ হাজার প্যাকেট শুকনো খাবার, দুই হাজার ৩৭৬ মেট্রিক টন চাল মজুদ আছে।

এছাড়া ৫৭৩টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এরমধ্যে বরিশাল জেলায় সাব-সেন্টার রয়েছে ৩৫টি। ইতোমধ্যে প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ে ঘূর্ণিঝড় সংশ্লিষ্ট বিষয়ে তথ্য পাওয়ার জন্য কন্ট্রোল রুম চালু করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসকের কন্ট্রোল রুমের নম্বর- ০১৭০৫ ৪০৬৫০১, ০৪৩১-৬৩৮৬৬। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বরিশালের কন্ট্রোল রুমের নম্বর- ০১৭৪১ ১৯৬৯৩৯, ০৪৩১ ৬৩৮৬৩। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বরিশালের কন্ট্রোল রুমের নম্বর- ০১৭১২ ০২৬৩০৬, ০৪৩১-৬৫০৫৭।
তিনি আরও জানান,ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় এরইমধ্যে প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে জরুরি সভা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দুর্যোগ মোকাবিলায় সবধরনের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নির্ভর করবে পরবর্তীতে কী করণীয়তা তা সিদ্ধান্ত নেওয়া হবে। ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় সর্বস্তরের মানুষকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।

Top