অ্যাডভোকেট কাবুলের ইন্তেকাল বরিশাল আদালতের পিপি - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে সন্ত্রাস-নাশকতায় কী অর্জন‘লাশের ফাঁদে’ পা দেয়নি সরকার দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ, বৃষ্টি আরও দুদিন ছোট হচ্ছে বাজারের ব্যাগ

অ্যাডভোকেট কাবুলের ইন্তেকাল বরিশাল আদালতের পিপি


আলোকিত বার্তা:বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন কাবুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শুক্রবার (১৯ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।গত ১০ বছর যাবত বরিশাল আদালতে পিপি’র দায়িত্ব পালন করেছেন কাবুল। ঢাকায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর বরিশাল জিলা স্কুল মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জনা গেছে।

তার মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতারা ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং সাংবাদিক সংগঠন।

Top