অনুপস্থিত ৮০৩ বাংলা প্রথম পত্রে বরিশাল বোর্ডে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট সংখ্যাগত প্রায় সব দিক থেকেই এগোচ্ছে দেশ,কিন্তু মান কোথায়! ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল

অনুপস্থিত ৮০৩ বাংলা প্রথম পত্রে বরিশাল বোর্ডে


আলোকিত বার্তা:বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রে ৮০৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।পাশাপাশি কোনো শিক্ষক ও পরীক্ষার্থী বহিষ্কার হওয়ার খবর পাওয়া যায়নি।অনুপস্থিতির মধ্যে ভোলা জেলায় ১১৭ জন, বরগুনায় ৮৪, পটুয়াখালীতে ১৫০, পিরোজপুরে ৯৬, ঝালকাঠিতে ৬৬ ও বরিশালে ২৯০ জন রয়েছে।এর ফলে সোমবার (১ এপ্রিল) বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোট ৫৮ হাজার ১০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭ হাজার ৩০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো.আনোয়ারুল আজিম জানান,২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় বিভাগের ৬ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৪ হাজার ৯১৯ জন।মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩০ হাজার ২৯ জন এবং ছাত্রী ৩১ হাজার ৮৯০ জন।যার মধ্যে নিয়মিত ৫১ হাজার ৯৩৬, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৮৭১, প্রাইভেট পরীক্ষার্থী ৩০ এবং অনিয়মিত পরীক্ষার্থী ১২ হাজার ৫৮২ জন।

Top